News Flash

  • Home
  • Uncategorized
  • বাসন্তী পুজা উপলক্ষে উৎসবের আমেজ
Image

বাসন্তী পুজা উপলক্ষে উৎসবের আমেজ

BASANTI PUJAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ বসন্তকালে বাসন্তীপুজা প্রকৃতপক্ষে কালের বোধন৷ অকাল বোধন হয়ে থাকে আশ্বিন মাসে৷ অকাল বোধনের জনপ্রিয়তা অনেক বেশি হলেও কালের বোধনকে জনপ্রিয় করে তুলতে এখন সর্বত্রই তৎপরতা পরিলক্ষিত হচ্ছে৷
বসন্তকালে বাসন্তী পূজার রেওয়াজ আদিকাল থেকেই চলে আসছে৷ তবে আশ্বিন মাসে অকালবোধন বাঙালি প্রধান রাজগুলিতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে৷ তাই বলে কালের বোধন একেবারে হারিয়ে যায়নি৷ বসন্ত কালে বাসন্তী পুজোও বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে৷ রাজধানী আগরতলা শহরেই নয়, কল্যাণপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে এবছর বাসন্তীপুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ নারী পুরুষ একত্রিত হয়ে পরিচালনা করছেন বাসন্তী পুজা৷ শুধু ব্যক্তিগত বাড়িঘরেই নয়, সার্বজনীনভাবেও বাসন্তী পুজায় এবছর ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷ কল্যাণপুরের গুংরাইছড়া এবং কল্যাণপুর বাজারেও বেশ জাকজমকপূর্ণভাবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়৷ বাসন্তী পুজো সম্পর্কে আজ মহা নবমী তিথিতে পূজা মন্ডপগুলিতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়৷ কল্যাণপুর বাজারেও বেশ জাকজমকপূর্ণভাবে বাসন্তী পুজা অনুষ্ঠিত হচ্ছে৷ বাসন্তী পূজাকে কেন্দ্র করে দর্শনাথীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top