News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিন যাবৎ সুকলে তালা, দাবী আদায়ে পথে নামল ছাত্রছাত্রীরা
Image

তিন দিন যাবৎ সুকলে তালা, দাবী আদায়ে পথে নামল ছাত্রছাত্রীরা

Student Protestনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ এপ্রিল৷৷ সুকল ছাত্রছাত্রীর ক্ষোভ এখন রাস্তায়৷ যে কোন সময় তীব্র আন্দোলন গড়ে তুলতে পারে ছাত্রছাত্রী৷ বিগত তিনদিন থেকে অর্থাৎ  গত ১২ এপ্রিল থেকে উত্তরের কদমতলা ব্লকাধীন বাঘন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সুকলে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে আসছে৷ তাদের মূলত দশটি দাবি দাওয়া৷ তিনদিন থেকে সুকলের পঠনপাঠন বন্ধ৷ সুকল শিক্ষক শিক্ষিকারা সুকলে ডুকতে পারছে না৷ কিন্তু আজ পর্যন্ত  শিক্ষা দপ্তরের কোন আধিকারিক বা কদমতলা ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে কোন আশ্বাস প্রদান করেননি৷ ছাত্রছাত্রীদের অভিযোগ কদমতলা ব্লকের বিডিও  সুভাষ আচার্য তাদের সাথে প্রতারণা করেছেন৷ তাদের দাবি দাওয়া চলতি বছরের মার্চের মধ্যে পূরণ হবে বলে ছাত্রছাত্রীদের কাছে লিখিত দিয়েছেন৷ কিন্তু আজ পর্যন্ত  কোন কাজ করেননি৷ আজ সুকলের সকল ছাত্রছাত্রীরা মাইকযোগে কদমতলা ব্লক এলাকা ঘুরে দাবি দাওয়া নিয়ে একটি প্রতিবাদ র্যালি বের করে এবং আগামীকালে রাস্তা অবরোধের ডাক দিয়েছে  প্রতিবাদী ছাত্রছাত্রী সকলে৷ তাদের দাবি দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য কম্পিউটার, ও বিজ্ঞান ভবন স্থাপন, শিক্ষক স্বল্পতা, স্কলের মাঠ, রক্ষা সহ অন্যান্য দশটি  গুরুত্বপূর্ণ দাবি৷ এদিকে প্রতিবেদক ব্লকের বিডিওর সুভাষ আচার্য্যের  সাথে এবিষয়ে সাক্ষাৎ করতে চাইলে উনি বলেন উনার নাকি  লাঞ্চ টাইম চলছে৷  এবং এসকল বিষয় সংশ্লিষ্ট  দপ্তর দেখবে৷  উনার কিছু করার নেই৷ এখন একটাই দেখার বিষয় স্বর্ণযুগের শিক্ষাঙ্গণের এমন করুণ অবস্থার শিকার আর কতদিন ছাত্রছাত্রীরা হবে এবং বিভিন্ন  দাবির জন্য প্রতিবাদ করে কবে তাদের নায্য দাবি পূরণ হবে? প্রশ্ণ অভিভাবক মহলের৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top