News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে কোর্ট কমপ্লেক্সের কাজ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
Image

খোয়াইয়ে কোর্ট কমপ্লেক্সের কাজ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব, প্রতিনিধি, খোয়াই, ১৫ এপ্রিল৷৷ অনেকটাই পাল্টে গেছে পুরোনো রূপরেখা৷ সার্বিক না হলেও ধীরে ধীরে অত্যাধুনিক প্রযুক্তি প্রবেশ করছে ইট-বালি সিমেন্টে গড়া বিল্ডিং থেকে কমপ্লেক্সে৷ পুরোনো ধাঁচে আর কোন কিছুই খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না বলেই ধরে নেওয়া যেতে পারে৷ এই লক্ষ্যেই এগিয়ে চলেছে খোয়াই৷ নজর পড়েছিল বহুদিন আগেই৷ কিন্তু এবার বোধহয় কাজটা বাস্তবের ভিট পেতে চলেছে৷ খোয়াইতে এক সময়কার কোর্ট কমপ্লেক্স কিছুটা পরিবর্তিত হলেও বর্তমান সময়ের সাথে সংগতিপূর্ণ নয়৷ বিষয়টি নজরে ছিল হাইকোর্টের বিচারপতি দীপক গুপ্তার৷ উদ্যোগ নিয়ে খোয়াই অফিসটিলার কোর্ট কমপ্লেক্সের জন্য জায়গাও নির্ধারণ করেছিলেন৷ কিন্তু কোনো কারণ বশত তা আর হয়ে উঠেনি৷ এবার নতুন উদ্যমে হাইকোর্টের বর্তমান বিচারপতি শুভাশিস তলাপাত্র ও রেজিস্ট্রার শুক্রবার পৌঁছলেন খোয়াইতে৷ লক্ষ্য একই মাল্টি স্টোরি কোর্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু করা৷ সে লক্ষ্যেই উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকও করলেন এদিন৷
পূর্ব ঘোষিত এই কোর্ট কমপ্লেক্স গঠনের জন্য ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি দীপক গুপ্তা পর্যবেক্ষণ করে গিয়েছিলেন৷ কিন্তু সে সময় এই কোর্ট কমপ্লেক্সের কাজে হাত দেওয়া যায়নি৷ অবশেষে শুক্রবার জেলা সদর খোয়াইয়ের অফিসটিলায় হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্রের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক শেষে কোর্ট কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন হাইকোর্টের বিচারপতি৷ এদিনকার গুরুত্বপূর্ণ বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার, খোয়াই জেলা শাসক অপূর্ব রায়, মহকুমা শাসক সহ আইনজীবী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top