News Flash

  • Home
  • Uncategorized
  • বনকুমারীতে চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর
Image

বনকুমারীতে চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজধানীর যোগেন্দ্র নগরের নাথ পাড়ার বাসিন্দা সুদীপ পালের বাড়িতে শুক্রবার চুরি করতে গিয়ে ধরা পড়ল এক চোর৷ ক্ষিতিশ সরকার নামে ঐ চোরের বাড়ি প্রতাপগড়স্থিত কাটাশলা এলাকায়৷ এলাকাবাসী চোরটিকে উত্তম মধ্যম দিয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিশের হ াতে তুলে দেয়৷ পড়ে ঐ ফাঁড়ির পুলিশ পূর্ব থানায় পুলিশের কাছে হস্তান্তর করে৷ ধৃত চোরের কাছ থেকে নগদ আনুমানিক ৫০ হাজার টাকা, ২টি স্বর্ণের আংটি, মোবাইল, মোবাইলের ভাউচার, গাঁজা উদ্ধার করে পুলিশ৷ পুলিশ একটি মামলা হাতে নেয়৷ জিনিসগুলি কোথা থেকে চুরি করেছে জানা যায়নি৷ তদন্ত চলছে৷ এদিকে, বনকুমারী বাজারে নিতাই দেবনাথের জুয়েলারী দোকানেও একই রাতে চুরি হয়েছে৷ এই চুরির সাথে ধৃত চোর জড়িত বলে জানা গিয়েছে৷ ঐ জুয়েলারিতে হানা দিয়ে চোরেরা শোকেস থেকে কিছু রূপার অলংকার নিয়ে গিয়েছে৷ লোহার সিন্ধুক দোকান থেকে বের করে নিয়েছে৷ তবে ভাঙতে পারেনি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top