নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ এপ্রিল৷৷ সুকল ছাত্রছাত্রীর ক্ষোভ এখন রাস্তায়৷ যে কোন সময় তীব্র আন্দোলন গড়ে তুলতে পারে ছাত্রছাত্রী৷ বিগত তিনদিন থেকে অর্থাৎ গত ১২ এপ্রিল থেকে উত্তরের কদমতলা ব্লকাধীন বাঘন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সুকলে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে আসছে৷ তাদের মূলত দশটি দাবি দাওয়া৷ তিনদিন থেকে সুকলের পঠনপাঠন বন্ধ৷ সুকল শিক্ষক শিক্ষিকারা সুকলে ডুকতে পারছে না৷ কিন্তু আজ পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক বা কদমতলা ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে কোন আশ্বাস প্রদান করেননি৷ ছাত্রছাত্রীদের অভিযোগ কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্য তাদের সাথে প্রতারণা করেছেন৷ তাদের দাবি দাওয়া চলতি বছরের মার্চের মধ্যে পূরণ হবে বলে ছাত্রছাত্রীদের কাছে লিখিত দিয়েছেন৷ কিন্তু আজ পর্যন্ত কোন কাজ করেননি৷ আজ সুকলের সকল ছাত্রছাত্রীরা মাইকযোগে কদমতলা ব্লক এলাকা ঘুরে দাবি দাওয়া নিয়ে একটি প্রতিবাদ র্যালি বের করে এবং আগামীকালে রাস্তা অবরোধের ডাক দিয়েছে প্রতিবাদী ছাত্রছাত্রী সকলে৷ তাদের দাবি দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য কম্পিউটার, ও বিজ্ঞান ভবন স্থাপন, শিক্ষক স্বল্পতা, স্কলের মাঠ, রক্ষা সহ অন্যান্য দশটি গুরুত্বপূর্ণ দাবি৷ এদিকে প্রতিবেদক ব্লকের বিডিওর সুভাষ আচার্য্যের সাথে এবিষয়ে সাক্ষাৎ করতে চাইলে উনি বলেন উনার নাকি লাঞ্চ টাইম চলছে৷ এবং এসকল বিষয় সংশ্লিষ্ট দপ্তর দেখবে৷ উনার কিছু করার নেই৷ এখন একটাই দেখার বিষয় স্বর্ণযুগের শিক্ষাঙ্গণের এমন করুণ অবস্থার শিকার আর কতদিন ছাত্রছাত্রীরা হবে এবং বিভিন্ন দাবির জন্য প্রতিবাদ করে কবে তাদের নায্য দাবি পূরণ হবে? প্রশ্ণ অভিভাবক মহলের৷
তিন দিন যাবৎ সুকলে তালা, দাবী আদায়ে পথে নামল ছাত্রছাত্রীরা
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















