News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য কংগ্রেসে বিদ্রোহের আগুন নেভাতে আসছেন নারায়ণস্বামী
Image

রাজ্য কংগ্রেসে বিদ্রোহের আগুন নেভাতে আসছেন নারায়ণস্বামী

V Narayanswamiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্যে কংগ্রেসে বিদ্রোহের আগুন নেভাতে আসছেন পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ভি নারায়ণস্বামী৷ কারণ, আগামী ১৮ এপ্রিল রাজ্যব্যাপী ২৪ ঘন্টার বন্ধকে সমর্থন করতে পিসিসি সভাপতির কালঘাম ছুটেছে৷ বিদ্রোহ এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে বুধবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা পিসিসি সভাপতিকে বন্ধ বানচাল করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের খবর, আজ দিনভর পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা দফায় দফায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রের নেতৃত্বদের সাথে বন্ধকে সফল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান৷ কিন্তু এদের মধ্যে অনেকেই বিদ্রোহী তালিকায় নাম লিখিয়ে ঐ বন্ধকে ভেস্তে দেওয়ার হুমকি দিয়েছেন৷ ফলে, প্রদেশ কংগ্রেসের তরফে ড্যামেজ কন্ট্রোলে পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ভি নারায়াণস্বামীকে রাজ্যে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ নয়াদিল্লিস্থিত কংগ্রেস সদর কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন শ্রী নারায়ণস্বামী পুডুচেরিতে নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন৷ আজ তিনি দিল্লিতে ফিরেছেন৷ সূত্রের খবর, পুডুচেরির নির্বাচন সমাপ্ত হলেই তিনি ত্রিপুরা সফরে আসতে পারেন৷ তখনই বিরোধী দলনেতাপদের দায়িত্ব  কাকে দেওয়া হবে এনিয়ে তিনি পিসিসি সভাপতির সাথে বিস্তারিত আলোচনা করবেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top