News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে খিলপাড়ায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

জলের দাবীতে খিলপাড়ায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

Road Blockনিজস্ব প্রতিনিধি, উদয়পুর ১১ এপ্রিল৷৷ পানীয় জলের দাবিতে  পথ অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ ঘটনা উদয়পুরের খিলপাড়ায়৷ পরে ডিডব্লিউ এস দপ্তরের কর্মকর্তাদের মৌখিক প্রতিশ্রুতিতে পথ অবরোধ তুলে নেন ক্ষুব্ধ এলাকাবাসীরা৷ ঘটনার বিবরণে জানা যায়,  গত তিনমাস যাবৎ উদয়পুরের খিলপাড়া  এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ এব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সহ দপ্তরকে বহুবার জানালেও কোন লাভ হয়নি৷ যার ফলে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ  উদয়পুর সোনামুড়া সড়কের খিলপাড়া সুকল সংলগ্ণ এলাকায় পথ অবরোধে বসেন এলাকাবাসী৷ ফলে রাস্তার দুধারে দেখা দেয় প্রচুর যানজট৷ দেখা দেয় জনদুর্ভোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের পাশাপাশি রাধাকিশোরপুর  থানার বিশাল পুলিশ বাহিনী৷ দপ্তরের আধিকারিকরা কিছুদিনের মধ্যেই  সমস্যার সমাধান করা হবে বলে  প্রতিশ্রুতি দেন এবং যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে  ততদিন পর্যন্ত গাড়ি  করে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানালে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷প্রসঙ্গত এর সঙ্গেও পানীয় জলের দাবিতে একই জায়গায় ২ বার পথ অবরোধ করেছিল এলাকাবাসীরা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top