News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় অল্পেতে প্রাণে বাঁচলেন তিন জন, রক্ষা পায়নি গবাদী পশু, কাঠগড়ায় বিদ্যুৎ নিগম
Image

বিলোনীয়ায় অল্পেতে প্রাণে বাঁচলেন তিন জন, রক্ষা পায়নি গবাদী পশু, কাঠগড়ায় বিদ্যুৎ নিগম

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ বিদ্যুৎ দপ্তর এবং নিপকো নিয়োজিত ঠিকেদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে তড়িতাহত হয়ে প্রাণ গেল এক দুগ্দবতী গাভীর৷ সাথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হল একই পরিবারের তিনজন৷ সকলকে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতরা হল জন্টু চৌধুরী, তার মা হাস্যবালা চৌধুরী এবং ভাই প্রদীপ চৌধুরী৷ ঘটনা বিলোনিয়া থানাধীন মনুর মুখের মধ্যপাড়া এলাকায়৷ এই এলাকা দিয়ে নিপকোর তত্বাবধানে বৈদ্যুতিক তার টানার কাজ চলছে৷ কাজের বরাত পেয়েছেন বিলোনিয়ার ঠিকেদার অসীম দাশগুপ্ত৷ অজ্ঞতা এবং অপদার্থতার জন্য বসতবাড়ির উপর দিয়ে তার টানা হয়েছে৷ শুধু তাই নয়, পোস্ট থেকে একটি অ্যালুমিনিয়াম তার দিয়ে টানা দিয়েছে জন্টু চৌধুরীর গরু ঘরের সাথে৷ গতকাল সন্ধ্যায় এই টানা লাইনে বিদ্যুৎ চালু করে দেয়৷ আর এতেই ঘটে বিপত্তি৷ টানা তারে বিদ্যুৎ চালু হয়ে গরু ঘরটি শর্ট হয়ে যায়৷ রাত ১১টা নাগাদ জন্টু চৌধুরী গরু ঘরে বাঁধতে নিয়ে যাওয়ার সময় তারের সাথে লেগে যাওয়াতেই মারা যায় গরু, যার বাজারমূল্য ৬০ হাজার টাকা হবে৷ ধরতে গিয়ে এক একে তিন জনই তড়িতাহত হয়৷ সাথে সাথে তারা থানায় আসেন৷ পরে থানা থেকে পুলিশ সহ বিলোনিয়া বিদ্যুৎ অফিসে গেলে সেখানে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা বা জানানোর জন্য কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ৷ অথচ সে অফিসে লাইট আর ফ্যান চলছিল৷
এরকম বিদ্যুৎ বিভাগের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাতে কেউ থাকে না৷ যদি রাতে কোন বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঘটে তাহলে লাইন কাটা কিংবা ইঞ্জিনিয়ারদের খবর দেওয়ার মত কেউই থাকে না৷ আর এটা স্বীকার করলেন বিলোনিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার ভাস্করবাবু৷ সারারাত লাইন থাকার পর দিনের বেলা ১২টায় সংযোগ ছিন্ন করা হয়৷ গোটা ঘটনায় স্তম্ভিত তিনি৷ বাম সরকারের গাফিলতির কারণে বিদ্যুৎ এর মত গুরুত্বপূর্ণ দপ্তরে রাতে লোক থাকে না৷ এদিকে আবার দপ্তরের সকলেই স্বঘোষিত নেতা কমরেড৷ তাই কেউ কাউকে কিছু বলতে পারে না৷ এনিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ ঘটনাস্থলে পুলিশ গেলেও কোন এক অজ্ঞাত কারণে এই বিষয়ে মামলা হয়নি৷ বিদ্যুৎ দপ্তরের এহেন গাফিলতিতে আগামীদিনে বিদ্যুতের ছোবলে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top