News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ঢোকার চেষ্টা, পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে হত হেরোইন পাচারকারী দুই পাকিস্তানি
Image

ভারতে ঢোকার চেষ্টা, পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে হত হেরোইন পাচারকারী দুই পাকিস্তানি

চন্ডীগ়ড, ১১ এপ্রিল (হি.স.) : ভারতের ঢোকার সময় বিএসএফের গুলিতে মৃতু্য হল দুই পাকিস্তানিহেরোইন পাচারকারীর| রাতের অন্ধকারে পাঞ্জাব সীমান্তের আন্তর্জাতিক সীমানায় কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় এদের গুলি করে টহলরত বিএসএফ জওয়নরা| মৃত দুজনেই হেরোইন পাচারকারী বলে জানা গিয়েছে| নিহতদের একজনের কাছ থেকে ৯কেজি হেরোইন উদ্ধার হয়েছে| অপরজন জখম অবস্থায় সীমান্ত পেরিয়ে পাক ভূখন্ডে চলে গেলে সেখানেই তার মৃতু্য হয়|
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ভারত-পাক সীমান্তের ভারতীয় অংশে দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয়| সীমান্তে টহলরত জওয়ানরা ওই দুজনকে তেড়ে গেলে তারা পালানোর চেষ্টা করে| তখনই গুলি চালায় জওয়ানরা| ভারত ভূখন্ডেই গুলিবিদ্ধ হয় দুজন| সঙ্গে সঙ্গেই মারা যায় এক পাচারকারী| অন্যজন গুরুতর জখম হয়ে কোনওরকমে পাক ভূখন্ডে চলে যায়| কিছু পরে সেও মারা যায় বলে বিএসএফ সূত্রে খবর| পাক রেঞ্জার্স তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়| এপারে মৃতু্য হওয়া পাচারকারীর শরীরে তল্লাশি চালিয়ে ৯ কেজি হেরোইন উদ্ধার হয়েছে| যার বর্তমান বাজারমূল্য ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন বিএসএফ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top