News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় কংগ্রেসের বিদ্রোহে উদ্বিগ্ণ সিপিএমও
Image

ত্রিপুরায় কংগ্রেসের বিদ্রোহে উদ্বিগ্ণ সিপিএমও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্যে রাজনীতির চিত্রের ক্রমশ পটপরিবর্তন ঘটে চলেছে৷ কংগ্রেসে বিদ্রোহ দেখা দেওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ণ বামেরাও৷ ফলে, সিপিএম পার্টি প্লেনামে গৃহীত সিদ্ধান্ত গুলি নিয়ে রাজ্যস্তরে কর্মী সমর্থকদের রীতিমত মগজ ধোলাই করা হচ্ছে৷ পার্টির নীতি আদর্শের বিচ্যুতি কোন মতেই মেনে নেওয়া হবে না সেই লক্ষ্যে সমস্ত স্তরে কর্মী সমর্থকদের সজাগ ও সচেতন করা হচ্ছে৷ এরই লক্ষ্যে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার গত কয়েকদিন ধরে পার্টির বিভিন্ন বিভাগের কর্মী সমর্থকদের সাথে দফাওয়ারি বৈঠক করছেন৷ রবিবার আগরতলায় মুক্তধারা প্রেক্ষাগৃহে এধরনের বৈঠক করেছেন তিনি৷ তাতে পার্টির সদর বিভাগের কর্মচারীকুল উপস্থিত ছিলেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এই বৈঠক শেষে তিনি সিপিএমের যুব সংগঠন এসএফআই কর্মীদের সাথেও বৈঠক করেছেন৷

CPIMএই বৈঠক মূলত পার্টির বিভিন্ন স্তরের কর্মী সমর্থকদের দলের নীতি আদর্শের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে গত কয়েকদিনে রাজ্য রাজনীতির পট পরিবর্তন নিয়েও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে৷ সূত্রের খবর, রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে ওঠা কংগ্রেস এবং বিজেপির উত্থানে চিন্তিত মেলারমাঠ এবার দলীয় নেতা কর্মীদের পার্টি প্লেনামের সিদ্ধান্ত অনুসারে নিজেদের ঢেলে সাজানোর প্রতি গুরুত্ব দিয়েছে৷ তাতে যে বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে, তা পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসের সমঝোতার পরিণতি নিয়ে৷ স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক  পরিস্থিতি রাজ্য রাজনীতিতে অনেকটাই প্রভাব ফেলে৷ যার জের প্রদেশ কংগ্রেসে বিদ্রোহ আছড়ে পড়েছে৷ একে একে দলের শীর্ষ নেতৃত্বরা বিদ্রোহ ঘোষণা করে চলেছেন৷ স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সিপিএম সহ বাম দলগুলি যথেষ্ট উদ্বিগ্ণ৷

পরিস্থিতির বিচার করে এবং পার্টি প্লেনামের সমস্ত সিদ্ধান্ত রাজ্যে যথাযথ পালনের লক্ষ্যে পার্টির সমস্ত বিভাগের নেতা কর্মীদের উদ্বুদ্ধ করতে দায়িত্ব বর্তানো হয়েছে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাঁধে৷ রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রায় ঘন্টা তিনেক উপস্থিত দলের বিভাগীয় কর্মচারীকুলকে পার্টি প্লেনামের সিদ্ধান্তে সমস্ত দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন তিনি৷ রাজ্যে সংগঠনের আরো প্রসার বৃদ্ধির লক্ষ্যে বৈপ্লবিক চিন্তাধারা আরো বেশি করে আঁকড়ে ধরার আহ্বান জানিয়েছেন তিনি৷ এরই পাশাপাশি পার্টির শৃঙ্খলাভঙ্গ এবং আদর্শচ্যুতি কোনভাবেই মেনে নেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন৷ প্রয়োজনে পার্টি কঠোর সিদ্ধান্ত নেবে বলেও তিনি সকলকে সতর্ক করেছেন৷

মূলত,  রাজ্যে বিজেপির উত্থানকে কিভাবে প্রতিহত করা যায় সে বিষয়টি এদিন মুখ্যমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top