News Flash

  • Home
  • Uncategorized
  • টুকরো টুকরো হয়ে গেল রাজ্য কংগ্রেস, দুই গোষ্ঠীতে বিবাদ চরমে
Image

টুকরো টুকরো হয়ে গেল রাজ্য কংগ্রেস, দুই গোষ্ঠীতে বিবাদ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্য কংগ্রেস রীতিমতো টুকরো টুকরো হয়ে গিয়েছে৷ বীরজিৎ ও সুদীপ দুই গোষ্ঠী এতদিন প্রকাশ্যে  গোষ্ঠী বিবাদ না আনলেও এখন তা প্রকাশ্যে এসে গিয়েছে৷ সুদীপ বর্মন, আশীষ সাহা, সুশান্ত চৌধুরীরা পদত্যাগ করার পরপরই গোষ্ঠী বিবাদ আর চাপা রইল না৷ এই গোষ্ঠী বিবাদ শুধুমাত্র আগরতলায় পোস্ট অফিস চৌমুহনীতে কংগ্রেস ভবনের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ তা এখন দলের ব্লক কমিটিগুলিতে প্রতিফলিত হচ্ছে৷ বীরজিৎ গোষ্ঠীর নেতা কর্মীরা সুদীপ বর্মন গোষ্ঠীর নেতা কর্মীদের সঙ্গে মতবিরোধে লিপ্ত হচ্ছেন৷

congressসংবাদে প্রকাশ, বিভিন্ন ব্লক কমিটিতে সফর করে আসন্ন বন্ধের সমর্থনে  পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা কর্মী সমর্থকদের এককাট্টা করার চেষ্টা করছেন৷ তখনই দেখা গিয়েছে সুদীপ বর্মন গোষ্ঠীর নেতা কর্মীরা পিছন দিক থেকে ছুরি মারছেন৷ বীরজিৎ সিনহার বিরুদ্ধে ক্ষোভ জাহির করছেন৷ অন্যদিকে সুদীপ বর্মন গোষ্ঠীর নেতা কর্মীদের উদ্দেশ্যে নানা কটুক্তি করে চলেছে বীরজিৎ গোষ্ঠী৷ দলের এই গোষ্ঠী বিবাদ তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের রীতিমতো হতাশ করে দিয়েছে৷

এদিকে, বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করার পর সুদীপ রায় বর্মণকে হাইকমান্ড যে শোকজ নোটিশ দিয়েছেন তা নিয়েও চলছে জোর আলোচনা৷ হইকমান্ড সুদীপকে পাঠানো শোকজ নোটিশে একটি  শব্দও ব্যবহার করেনি সিপিএমের সাথে জোট প্রসঙ্গে৷ শোকজ নোটিশের মধ্যে একটি বিষয় যে হাইকমান্ড সুদীপ রায় বর্মনের প্রতি দীর্ঘদিন ধরেই নজর রেখে চলেছিল৷ শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিল৷ এখন দেখার সুদীপ বর্মন ১৫ দিনের মধ্যে শোকজ নোটিশের কি জবাব দেন৷

অন্যদিকে, ইউসুফ কমিশনের রিপোর্ট পেশের পর উদ্ভুত পরিস্থিতিতে ১৮ এপ্রিল প্রস্তাবিত বনধের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রবিবার উদয়পুর সফর করেছেন৷

ইউসুফ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করার পর বিরোধী দল কংগ্রেস শাসক দল সিপিআইএম এবং মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ  জানাতে শুরু করে৷ এরই অঙ্গ হিসেবে ১৮ এপ্রিল ত্রিপুরা বনধের  ডাক দিয়েছে কংগ্রেস৷ এরই মধ্যে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ পদত্যাগ করেন৷ তার অনুগামী বিধায়ক তথা পিসিসির কার্যকরী সভাপতি আশীষ কুমার সাহা এবং প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরীও দলীয় পদ থেকে পদত্যাগ করেন৷ তাতে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ কংগ্রেস দলে ভাঙ্গণ প্রায় নিশ্চিত হয়ে পড়েছে৷ তদুপরি কংগ্রেসের ১৮ এপ্রিলের প্রস্তাবিত বনধ সফল করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রবিবার উদয়পুর সফর করেন৷ সফরকালে উদয়পুর কংগ্রেস ভবনে দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠকে বর্মণ  পন্থীদের কেউ উপস্থিত ছিলেন৷ ব্লক সভাপতি শীতল মজুমদারের সভাপতিত্বে বৈঠক করেন বীরজিৎ বাবু৷ বৈঠকে তিনি রীতিমত প্রশ্ণবানে জর্জরিত হন৷ সুদীপ রায় বর্মণের বিরোধী দলনেতার পদত্যাগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা  বলেন, তিনি বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করেছেন, দলত্যাগ করেননি৷ তিনি আরো বলেন, কে কোন দলে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার৷ তবে, দলের দুর্দিনে দলের পাশে থাকা উচিত বলে বীরজিৎবাবু মন্তব্য করেন৷  বীরজিৎ প্রয়াত বিমল সিনহা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বিমল সিনহা শুধুমাত্র তার ভাইকে ছাড়ানোর জন্য উগ্রপন্থীর সঙ্গে যোগাযোগ করেননি, এর আগেও বহুবার উগ্রপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন৷ উদয়পুরে অনুষ্ঠিত কংগ্রেসের বৈঠকে বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিলীপ ভদ্র, চন্দ্রমোহন বিশ্বাস, প্রাক্তন জেলা সভাপতি বাপী ভৌমিক প্রমুখ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top