News Flash

  • Home
  • Uncategorized
  • কলঙ্কের নাগপাশে দূরদর্শন
Image

কলঙ্কের নাগপাশে দূরদর্শন

রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অফিসগুলির হাল হকিকৎ কি তাহার বিন্দু বিসর্গও উর্দ্ধতন কর্তৃপক্ষ জানিতে পারে না৷ ফলে, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের যেসব অফিস রহিয়াছে সেগুলির বেশীরভাগই হরিঘোষের গোয়ালে পরিণত হইয়াছে বলিলে বোধহয় ভুল বলা হইবে  না৷ বিশেষ করিয়া কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রসার DD-Tripura_oভারতীর পরিচালিত আকাশবানী ও দূরদর্শন কেন্দ্রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি তো এখন উদ্বেগের বিষয় হইয়া দাঁড়াইয়াছে৷ বিভিন্ন বেসরকারী বৈদ্যুতিন চ্যানেল চালু হওয়ায় আকাশবাণী ও দূরদর্শনের প্রোগ্রাম দেখা বা শোনার ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ দেখা দিয়াছে৷ কারণ সরকার নিয়ন্ত্রিত এই দুইটি সংস্থার অভ্যন্তরে কায়েমি স্বার্থবাদীদের থাবা বিস্তৃত হইয়াছে৷ প্রোগ্রাম পাওয়াইয়া দেওয়া, চাকুরী দেওয়া ইত্যাদি ঘটনায় আকাশবানী ও দূরদর্শন কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠিতেছে৷ বিশেষ করিয়া দূরদর্শনের সংবাদ বিভাগ সাংবাদিক নিয়োগ করিতে গিয়া বিস্তর কেলেংকারীর আশ্রয় নিয়াছে৷ আর্থিক লেনদেনের মাধ্যমে আগরতলা দূরদর্শন সাংবাদিক নিয়োগ করিয়াছে বলিয়া গুরুতর অভিযোগ উঠিয়াছে৷ এইসব নিয়োগের ক্ষেত্রে দূরদর্শন কর্তৃপক্ষের ঘোষিত নীতিই লঙ্ঘিত হইয়াছে৷ দূরদর্শনের স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিপূর্বে বহু অভিযোগ উঠা সত্বেও উর্দ্ধতন কর্তৃপক্ষ চোখ বুজিয়া থাকিতেছেন৷ দূরদর্শন ও আকাশবানীর দীর্ঘ এক ঐতিহ্য রহিয়াছে৷ সংস্থার বিভিন্ন অনুষ্ঠান সংবাদ প্রচার যথেষ্ট আকর্ষণীয়ই ছিল না, অনেক ক্ষেত্রেই প্রচারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে পারিয়াছিল৷ অথচ আজ এই দূরদর্শন ও আকশাবণীর দর্শক ও শ্রোতার সংখ্যা মারত্মকভাবে কমিয়াছে৷ সরকার নিয়ন্ত্রিত প্রসার ভারতীর সংস্থা দূরদর্শন ও আকাশবাণীকে জন বিচ্ছিন্নতার পথে নিয়া গিয়াছে৷ এই দুই সংস্থা দিনে দিনে তলাইয়া গেলেও টাটবাট ছিল অনেক বেশী৷ শুধু টাটবাট নহে, গৌরীসেনের টাকায় নাচা৷ জেলা স্তরে সাংবাদিক নিয়োগ কিরতে গিয়াই দূরদর্শনের বার্তা সম্পাদক লোভ সামলাইতে পারেন নাই৷ যদি তাহা সত্যি হয় তাহা হইলে বলিতে হইবে দূরদর্শন ও আকশাবানীর জনবিচ্ছিন্নতা বাড়িয়া যাইবে৷ প্রোগ্রামের নামে লক্ষ লক্ষ টাকা বিলি হইতেছে৷ অথচ এই সব নিম্নমানের ও অরুচিকর প্রোগ্রাম দর্শকদের মনকে নাড়া দেয় না৷ দূরদর্শন ও আকশাবানীর ঐতিহ্য পুনরুদ্ধার করিতে হইলে সমস্ত অবক্ষয় মুক্ত হইতে হইবে৷
আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র একসময় দর্শক শ্রোতাদের মনে তুফান ছুটাইত৷ আজ তাহা একেবারেই হারাইয়া গেল, বিস্মৃতির অতলে যেন তলাইয়া গেল৷ যদি প্রসার ভারতীর এই দুই সংস্থাকে বাঁচাইতে হয়, জনমনে হৃত গৌরব পুণরুদ্ধার করিয়া, লজ্জার হাত হইতে বাঁচাইতে প্রয়াসী হয়, তাহা হইলেই হয়তো আবার সেই গৌরব ফিরাইয়া আনা যাইবে৷ আকাড়বাণী ও দূরদর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়া জনমনে ক্ষোভ বাড়িতেছে৷ আজ সেই সব অভিযোগগুলি খতাইয়া দেখিতে হইবে৷ তাহা না হইলে এই গৌরবের দুটি সংস্থা হারাইয়া যাইবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top