News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ভাঙ্গনকে পঁুজি করে বিজেপি রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ
Image

কংগ্রেসের ভাঙ্গনকে পঁুজি করে বিজেপি রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বিজেপি  সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ৮নং বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অধীন সখীচরণ বিদ্যানিকেতনে মন্ডল কমিটির কার্যকরণী বৈঠক সংগঠিত করেছে৷ সাংগঠনিক কাজ কর্মের রূপরেখা তৈরী করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়৷

DSC_7581কংগ্রেস দলে ভাঙ্গনকে পঁুজি করে বিজেপি রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা এলাকার সখীচরণ বিদ্যানিকেতনে মন্ডল কমিটির গুরুত্বপূর্ণ কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক ২০১৮ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ করে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়৷ রাজ্যে বাম সরকার জঙ্গলের রাজত্ব কায়েম করেছে বলে বিজেপি নেতৃবৃন্দ মন্তব্য করেন৷ কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্য সফর করে বাম শাসনের তীব্র সমালোচনা করেছেন বলেও তারা উল্লেখ করেন৷ ত্রিপুরা থেকে জঙ্গলের রাজত্বের অবসান ঘটাতে বিজেপি জ্বালামুখী আন্দোলন গড়ে তুলবে বলে বিজেপির সদর জেলা সভাপতি মানিক দাস মন্তব্য করেন৷ কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারকে যখন একের পর এক স্বচ্ছতার সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করে চলেছে ঠিক সেই সময়ে রাজ্যে বিজেপি নেতাদের হুঙ্কার কতখানি বাস্তবায়িত হবে তা সময়ই বলবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top