News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ কেরলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ রাষ্ট্রপতির
Image

অগ্নিকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ কেরলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ রাষ্ট্রপতির

modi-pravabনয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স. ) : কেরলের কোল্লামে পুঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবারের অগ্নিকাণ্ডে  ঘটনার পরই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত সিং, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।এদিন অগ্নিকাণ্ডের পরই প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ‌আহতদের দেখতে ১৫ জন চিকিৎসকের দল নিয়ে কোল্লামের পুত্তিঙ্গল মন্দিরে যাচ্ছেন তিনি। সেখানে আহতদের চিকিৎসার কাজ করবে কেন্দ্রীয় সরকারের এই দল। সেই কথা মতই সমস্ত কর্মসূচী বাতিল করে কেরালায় পৌঁছে গেলেন।রবিবার ভোর রাতে, কেরলের পুঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ছাড়াল ১০৯। জখম সাড়ে তিনশ’র বেশি মানুষ। ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছিলেন ঘটনায় তিনি শোকাচ্ছন্ন। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেন। আহতদের পরিবারকে ৫০০০০ হাজার টাকা ও নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর মারফত জানান হল, মোদী নির্দেশ দিয়েছেন, কেরালায় নামার পর কোনও প্রোটোকল মানার দরকার নেই , সবাই যেন উদ্ধার কাজেই মন দেয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ঘটনাস্থলে যান কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীসহ কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরের পরই ঘটনাস্থলে যাবেন রাহুল গান্ধী ও তার সঙ্গে কিছু কেন্দ্রীয় ও রাজ্যের নেতা। এছাড়া, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহও পুত্তিঙ্গল মন্দির ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কেরালায় নির্বাচনী সব সভা-সমাবেশ স্থগিত করেছেন।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top