News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চে ব্যাপক হারে গুলি বর্ষণ পাক সেনার, প্রত্যুত্তর দিচ্ছে ভারত
Image

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চে ব্যাপক হারে গুলি বর্ষণ পাক সেনার, প্রত্যুত্তর দিচ্ছে ভারত

শ্রীনগর, ১০ এপ্রিল (হি. স.) : যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে ব্যাপক হারে গুলি চালাতে শুরু করল পাক সেনা। রবিবার সকালে জম্মুর পুঞ্চ এলাকায় শুরু হয়েছে এই গোলাগুলি। ভোর সাড়ে চারটে নাগাদ শাহপুর সেক্টরের কাছে গুলি চালাতে শুরু করে পাক সেনা।  সকালে আচমকা এই গোলাগুলিতে ফের ব্যহত হল শান্তি পরিস্থিতি। সেনা সূত্রে খবর, স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার ব্যবহার করছে পাক সেনা। একই ধরনের অস্ত্রে প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় জওয়ানরা।গত ছ’মাসে শান্ত ছিল ভারত-পাক সীমান্ত। রবিবার সকালে আচমকা এই গোলাগুলিতে ফের ব্যহত হল শান্তি পরিস্থিতি। এই গোলাগুলির প্রভাব পড়বে স্থানীয় গ্রামবাসীদের উপর। চার মাসা টানা শীতের শেষে সবেমাত্র চাষ আবাদ শুরু হয়েছিল এলাকায়। এই গোলাগুলিতে প্রভাব পড়বে এলাকার কৃষিজীবী মানুষের উপরও।প্রসঙ্গ, দিন কয়েক আগে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া স্থগিত রাখার কথা বলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত। পাঠানকোট জঙ্গিহানার তদন্তে এনআইএ টিমকে ইসলামাবাদে যাওয়ার অনুমতিও দেওয়া হবে না বলে জানান তিনি৷ নিজের বক্তব্যের সমর্থনে তিনি আরও বলেন, “পাঠানকোটে পাকিস্তানি তদন্তকারী দলের আসা কোনও পারস্পরিক শর্তে হয়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top