News Flash

  • Home
  • Uncategorized
  • মিড-ডে-মিল বন্ধ, প্রতিবাদে শিক্ষকদের তালাবন্দী করলেন ক্ষুব্ধ অভিভাবকরা
Image

মিড-ডে-মিল বন্ধ, প্রতিবাদে শিক্ষকদের তালাবন্দী করলেন ক্ষুব্ধ অভিভাবকরা

MID DAY MEALনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ এপ্রিল৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যে জায়গায় বারবার ঘোষণা দিচ্ছেন, দলীয় নেতাদের সঞ্জম হওয়ার জন্য সেখানে একের পর এক জনাকয়েক নেতার আচরনে ক্ষুব্ধ খোয়াই আশারাম বাড়ী এলাকার মানুষ৷ এমনই ঘটনার পরিপ্রেক্ষিতে আশারাম বাড়ী বিধানসভা কেন্দ্রের কচুবাড়ী এলাকা উত্তপ্ত হয়ে উঠে শনিবার৷ পরিস্থিতি একসময় জটিল আকার ধারন করতে শুরু করে৷ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই সুকলেরই তিন পাচক শিক্ষকদের কক্ষে রেখেই তালা ঝুলিয়ে দেয়৷ ঘটনার বিবরন দিতে গিয়ে কচুবাড়ী এস-বি সুকলের তিন পাচক জানান, আশারামবাড়ী লোক্যাল কমিটির সম্পাদক বিদ্যা দেববর্মার অবৈধ কার্য্যকলাপ এবং বেআইনী ভাবে বিদ্যালয়ের মিড-ডে মিলের তিন পাচককে জোর করে বহিষ্কার করার প্রতিবাদে এলাকার মানুষ কচুবাড়ী এস-বি সুকলের দুটি বিভাগেই শিক্ষকদের রুমে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয়৷ খবর পেয়ে ছুটে আসে চাম্পাহাওর থানার পুলিশ ও বিদ্যালয় পরিদর্শক এর অফিসাররা৷ সকাল দশটা থেকে বেলা দুটা পর্যন্ত উত্তেজিত গ্রামবাসী বিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষকদের তালা দিয়ে আটকে রাখার ঘটনার সংবাদ পেয়ে সংবাদ কর্মীরা সুকলে পৌঁছলেই উত্তেজিচ হয়ে উঠেন স্থানীয় নেতারা৷
আশারামবাড়ী লোক্যাল কমিটির সম্পাদক বিদ্যা দেববর্মা কচুবাড়ীর নেতা রাজকুমার দেববর্মা, নরেশ দেববর্মা এবং মধুরাম দেববর্মা উভয়েই সাংবাদিকদের ক্যামেরা না খুলার জন্য হুশিয়ারী দিতে শুরু করে৷ সম্পাদক বিদ্যা দেববর্মা সাংবাদিকদের দেখেই তেরে আসেন বিশ্রী ভাষায় গলাগাল করতে করতে৷ ঘটনাস্থতে উপস্থিত বিদ্যালয় পরিদশ নির্র্মেলেন্দু ভট্টাচার্য্যের সামনেই আশারামবাড়ীর ল্যোকাল সম্পাদক বিদ্যা দেববর্মা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে৷ পরে সংবাদ কর্মীরা ক্যামেরা জোর করে খোলার পরই বাইক নিয়ে পালিয়ে যায় নেতারা৷ সুকলে তালা ঝুলানো নিয়ে গ্রামবাসীরা তিন পাচক তামিত দেববর্মা, কৃষ্ণমালা দেববর্মা ও মোহন দেববর্মাকে বহিষ্কার করে৷ তারা জানায়, বিদ্যালয়ে জল সংকট থাকার পরও দূর দূরান্ত থেকে জল এনে মিড-ডে মিল রান্না করতে হচ্ছে৷ গত কালও ঐ নেতার কারনে সুকলে রান্না হয়নি৷ তিন পাচককে ঐ নেতা সুকল থেকে তাড়িয়ে দেয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top