News Flash

  • Home
  • Uncategorized
  • পারভেজ মুশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Image

পারভেজ মুশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ইসলামাবাদ, ৯ এপ্রিল (হি.স.) : পাকিস্তানের প্রাক্তন সেনা শাসক পারভেজ মুশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল সেদেশের সন্ত্রাসবাদ বিরোধী আদালত |
পাক সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই গত মাসে চিকিত্সার জন্য দুবাই যান মুশারফ | এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না তিনি | এদিন মুশারফ আদালতে হাজিরা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পাক অ্যান্টি টেররিজম কোর্টের বিচারক সোহেল ইকরাম | তিনি বলেন, মুশারফের উচিত ছিল বিদেশ যাওয়ার আগে আদালতের অনুমতি নেওয়া |
২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থার সময় তাঁর নির্দেশে বিচারকদের আটক করা হয়েছিল | সেই মামলাতেই এদিন আদালতে হাজিরা না-দেওয়ার মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত | এর আগেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল | তবে প্রতিবারই স্বাস্থ্যের দোহাই দিয়ে তিনি গ্রেফতারি এড়িয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top