News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেপ্তার গৃহশিক্ষক
Image

শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেপ্তার গৃহশিক্ষক

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিশালগড়ের জাঙ্গালিয়া রবীন্দ্রনাথ কোলনী এলাকার শিশুকন্যাকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক৷ এই ব্যাপারে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে৷
বিশালগড়ের জাঙ্গালিয়া রবীন্দ্রনাথ কলোনীর সুশান্ত দেবনাথ নামে এক যুবক তারই প্রতিবেশী সাত বছরে এক শিশুকন্যাকে প্রাইভেট টিউশন দিত৷ বৃহস্পতিবার শিশুটি তার বাড়িতে পড়তে গেলে বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করে৷ ধর্ষণের ফলে শিশুকন্যাটি অসুস্থ হয়ে পড়ে৷ অভিযুক্ত গৃহশিক্ষক বিষয়টি কাউকে না জানাতে নির্দেশ দেয়৷ জানালে পরিণতি খারাপ হবে বলে হুশিয়ারী দেয়৷ শিশুকন্যাটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়৷ সে অনুযায়ী মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ রাতেই মহিলা থানায় পুলিশ অভিযুক্ত গ্রেপ্তার করেছে৷ শিশু কন্যাকে গৃহ শিক্ষক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার তদন্তক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top