কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): নারদকাণ্ডে আভ্যন্তরীন তদন্ত করবে তৃণমূল কংগ্রেস| শনিবার এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়| নারদের স্টিং অপারেশন রাজনীতির নোংরা খেলা, এমন দাবি করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিরোধীদের হাত শক্ত করতেই ভোটের আগে পরিকল্পিতভাবে এই স্টিং ভিডিও সামনে আনা হয়েছে| যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন| পার্থবাবু আরও বলেছেন, জনগণের উপর আস্থা রাখতে না পেরেই, নারদের নামে নোংরা খেলায় নেমেছে বিরোধীরা| এই ভিডিও দেখিয়েই নির্বাচনকে প্রভাবিত করা চেষ্টা হচ্ছে|
নারদ ইসু্যতে এদিন নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তৃণমূলের মহাসচিব| তিনি বলেছেন, সত্যমিথ্যে যাচাইয়ের আগেই বিরোধীরা এটাকে ইসু্য করে প্রচার চালিয়ে যাচ্ছে| অথচ নির্বাচন কমিশন এ নিয়ে কোনও তত্পরতা দেখাচ্ছে না| নারদকাণ্ডে আভ্যন্তরীন তদন্ত করবে তৃণমূল কংগ্রেস, এ কথা বলে পার্থ বাবু বলেছেন, নারদ নামে সংস্থাটিকে কারা টাকা জুগিয়েছে তাও তদন্ত করে দেখবে তৃণমূল নেতৃত্ব|
নারদকাণ্ডে আভ্যন্তরীন তদন্ত করবে তৃণমূল ঃ পার্থ চট্টোপাধ্যায়
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















