নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ কাকভোরে জিবি হাসপাতালে সদ্যজাত শিশুদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (এনআইসিইউ) আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷ মুহূর্তের মধ্যেই শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়ায় মারাত্মক দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের পরিবারের সদস্যদের সহায়তায় আগুন আয়ত্বে আনা হয়৷
জানা গেছে, এনআইসিইউ’র বাইরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত৷ বেশ কিছু মেশিন পুড়ে গেছে বলে জানা গেছে৷ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে৷ সঙ্গে সঙ্গে এনআইসিইউতে রাখা সদ্যজাত শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়৷ তবে এই ঘটনায় পুরো জিবি হাসপাতালে রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন৷
জিবিতে শর্টসার্কিটে আগুন, আতঙ্ক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















