News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যালেরিয়া প্রতিরোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

ম্যালেরিয়া প্রতিরোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঃ স্বাস্থ্যমন্ত্রী

BADALনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ রাজ্যে ম্যালেরিয় প্রতিরোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এক রাউন্ড ডি ডি টি স্প্রে করা হয়েছে৷ আজ বিধানসভায় ২০১৬-১৭ অর্থ বছরের আর্থিক ব্যয় বরাদ্দের দাবীর সমর্থনে এবং বিরোধীদলের আনা ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী বাদল চৌধুরী একথা বলেন৷ তিনি বলেন, রাজ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে৷ এ বিষয়ে সরকার সচেতন৷ বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবের বিরোধীতা করে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্য একটা গুণগতমানের ইংরেজী মাধ্যম কলেজের অভাব রয়েছে৷ পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্থানেই এটি নির্মানের ভাবনা প্রথম থেকেই ছিল রাজ্য সরকারের৷ কলেজ নির্মানের পরেও অনেক খালি জমি থাকবে৷ সেখানে অন্য উদ্যোগ নিয়ে কি করা যায় তা দেখা হেব৷ তিনি বলেন, এই কলেজ নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে৷ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এই উচশিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন৷ তিনি বলেন, ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়নে সরকার কাজ করছে৷
বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবের বিরোধীরা করে নগরউন্নয়ন মন্ত্রী মানিক দে বলেন, শহর ও নগর এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্যই টুয়েপ প্রকল্প৷ তিনি বলেন, একটা বিকল্প দৃষ্টিভঙ্গী নিয়েই এই বাজেট৷ এতে উন্নয়নের গতি বাড়বে আগামী দিনে৷ তিনি বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে কারিগরী ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে৷ আলোচনায় অংশ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী বলেন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থে কামালঘাটে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে৷ রাজ্যেরর জেলা সদরগুলিতে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থে খেলার মাঠ উন্নয়ন করা হচ্ছে৷ এদিকে, বিরোধীদলের আনা ছাঁটাই প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক আশিষ কুমার সাহা ও বিধায়ক রতনলাল নাথ৷ আজকের আলোচনা শেষে বিধানসভায় ২০১৬-১৭ অর্থ বছরের ৩৫ টি আর্থিক ব্যয় বরাদ্দের দাবী গৃহীত হয় এবং বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবগুলি ধবনী ভোটে বাতিল হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top