News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধির বিল বিধানসভায়
Image

মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধির বিল বিধানসভায়

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পেশ করা হয়েছে বিধানসভায়৷ বুধবার বিধানসভা অধিবেশনে আইনমন্ত্রী তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্যসচেতক এবং বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল পেশ করেন৷ পূর্বের ভাতার ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ তাতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৩৪৯৭ লক্ষ টাকা খরচ হবে৷ সংশোধিত বেতন ভাতা মোতাবেক মুখ্যমন্ত্রী ২৬,৩১৫ টাকা, মন্ত্রীগণ ২৫,৮৯০ টাকা, বিধানসভার অধ্যক্ষ ২৫,৮৯০ টাকা, উপাধ্যক্ষ ২৫,২৫৫ টাকা, বিরোধী দলনেতা ২৫,৮৯০ টাকা,  মুখ্যসচেতক ২৫,৮৯০ টাকা এবং রাজ্য বিধানসভার সদস্যরা ২৪,২০১ টাকা করে পাবেন৷ প্রাক্তন মন্ত্রী ও বিধায়কদেরও পেনশন বৃদ্ধি হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top