News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হল দুটি ভেড়ার
Image

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হল দুটি ভেড়ার

Electric Plugনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার দরুন বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেল দুই গৃহপালিত পশু৷ সোমবার সকালে যতনবাড়ীর বাসিন্দা কেশব দাসের দুইটি গৃহপালিত ভেড়া ঘুড়তে ঘুড়তে ৬৬ কেবি ইলেকট্রিক সাব-স্টেশনে ঢুকে পরলে সেখানে একটি আর্থিং এর তারে তড়িৎ আঘাত হয়ে সাথে সাথে মারা যায়৷ এই দুর্ঘটনার জন্য ভেড়া দুটির মালিক কেশব দাস বিদ্যুৎ নিগমকে দায়ী করে৷ উনার অভিযোগ ৬৬কেবি সাব স্টেশনটির চারিদিকে কোন বেষ্টনি না থাকায় তার গৃহপালিত ভেড়া গুলি সাব স্টেশনে ডোকে পরে৷ এমনকি অধিক ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার গুলিও নিরাপত্তা হীন ভাবে রয়েছে৷ বৈদ্যুতিক সাবস্টেশনের মত একটি  স্পর্সকার্তর এলাকা দীর্ঘ দিন যাবত অসুরক্ষিত অবস্থায় থাকলেও নিগম কর্তাদের হেলদোল নেই৷ ফলে ক্ষুব্দ এলাকার জনগন৷ যে কোন সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে৷ এদিকে ভেড়ার মালিক কেশব দাস জানান, সোমবারের দুর্ঘটনার উনার কমপক্ষে দশ হাজার টাকা ক্ষতি হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top