নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার দরুন বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেল দুই গৃহপালিত পশু৷ সোমবার সকালে যতনবাড়ীর বাসিন্দা কেশব দাসের দুইটি গৃহপালিত ভেড়া ঘুড়তে ঘুড়তে ৬৬ কেবি ইলেকট্রিক সাব-স্টেশনে ঢুকে পরলে সেখানে একটি আর্থিং এর তারে তড়িৎ আঘাত হয়ে সাথে সাথে মারা যায়৷ এই দুর্ঘটনার জন্য ভেড়া দুটির মালিক কেশব দাস বিদ্যুৎ নিগমকে দায়ী করে৷ উনার অভিযোগ ৬৬কেবি সাব স্টেশনটির চারিদিকে কোন বেষ্টনি না থাকায় তার গৃহপালিত ভেড়া গুলি সাব স্টেশনে ডোকে পরে৷ এমনকি অধিক ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার গুলিও নিরাপত্তা হীন ভাবে রয়েছে৷ বৈদ্যুতিক সাবস্টেশনের মত একটি স্পর্সকার্তর এলাকা দীর্ঘ দিন যাবত অসুরক্ষিত অবস্থায় থাকলেও নিগম কর্তাদের হেলদোল নেই৷ ফলে ক্ষুব্দ এলাকার জনগন৷ যে কোন সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে৷ এদিকে ভেড়ার মালিক কেশব দাস জানান, সোমবারের দুর্ঘটনার উনার কমপক্ষে দশ হাজার টাকা ক্ষতি হয়েছে৷
বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হল দুটি ভেড়ার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















