News Flash

  • Home
  • Uncategorized
  • সবথেকে বড় কালো টাকার তথ্য ফাঁস, ৫০০ ভারতীয় সহ তালিকায় বিশ্বের তাবড় ব্যক্তিত্ব
Image

সবথেকে বড় কালো টাকার তথ্য ফাঁস, ৫০০ ভারতীয় সহ তালিকায় বিশ্বের তাবড় ব্যক্তিত্ব

indianrupeeনয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : বিশ্বের ইতিহাসে সবথেকে বড় কালো টাকার তথ্য ফাঁস হল| ৫০০ ভারতীয় সহ তালিকায় রয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্ব | মোট ১১ মিলিয়ন পেপার প্রকাশ্যে আনা হয়েছে| পানামার এই ল ফার্ম মোজাক ফনসেকাতে এদের হিসেব বহির্ভূট আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে| ইন্ডিয়ান এক্সপ্রেস -এর সহযোগিতায় ফাঁস হয়েছে এই তথ্য| রয়েছেন, জি জিংপিং, নওয়াজ শরিফ, লিওনেল মেসি| অমিতাভ বচ্চন সহ এই তালিকায় রয়েছে ৫০০ ভারতীয়ের নামও | মুম্বইয়ের এক গ্যাংস্টারের নাম রয়েছে বলেও সূত্রের খবর|
দেশের প্রধান হিসেবে নাম রয়েছে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সৌদি রাজার নাম রয়েছে| লিওনেল মেসি তাঁর বাবার সঙ্গে একটি কোম্পানির মালিকানায় রয়েছেন যার কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি|
ভারতের সিনেমা ও খেলার জগত ছাড়াও প্রায় ১৪০ জন রাজনৈতিক নেতা নাম রয়েছে এই তালিকায়| গত আট মাস ধরে ৩৬,০০০ ফাইল খতিয়ে দেখে এই তদন্ত হয়েছে| ৫০০ ভারতীয়ের মধ্যে ৩০০ জনের ঠিকানা খতিয়ে দেখা হয়েছে বলেও উল্লেখ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস| ২০০৩ পর‌্যন্ত বিদেশে টাকা জমা রাখার অনুমতি ছিল না ভারতীয়দের| নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য ২০০৪-এ সেই সুযোগ তৈরি হয়|
২০০৫-এ অ্যামিক পার্টনারস লিমিটেডের ডিরেক্টর হিসেবে নাম রেজিস্ট্রার কেন ঐশ্বর‌্য রাই, তাঁর বাবা রামন রাই, মা বৃন্দা রাই ও ভাই আদিত্য রাই| পরে ২০০৮ এ সংস্থাটি অস্তিত্ব হারানোর সময় তঁদের স্টেটাস পরিবর্তিত হয়ে শেয়ার হোল্ডার হয়ে যায়|
চারটি শিপিং ফার্মের মালিক হিসেবে নাম ছিল অমিতাভ বচ্চনের| এই সংস্থারগুলির পুঁজি ছিল ৫,০০০-৫০,০০০ ডলার| কিন্তু সেখান থেকে কয়েক মিলিয়ন ডলারের জাহাজ বিক্রির হিসেব দেখানো হয়েছে|
এছাড়াও রয়েছে ডিএলএফ কর্তা কে পি সিং, গৌতম আদানির ভাই বিনোদ আদানি, পশ্চিমবঙ্গের পুলিশ অফিসার শিশির বাজোরিয়ার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top