News Flash

  • Home
  • Uncategorized
  • শোকজের জবাবের পরিবর্তে দলত্যাগ, সিপিএমে অশনি সংকেত
Image

শোকজের জবাবের পরিবর্তে দলত্যাগ, সিপিএমে অশনি সংকেত

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দলবিরোধী কাজ করে শোকজ নোটিশ পাওয়ার পরও সিপিএমের একাংশ নেতা যে বিন্দুমাত্রও বিচলিত নন, বরং দলত্যাগ করার পথেই হাটতে পারেন তার অন্যতম প্রমাণ দিলেন অজয় বৈদ্য৷ শ্রী বৈদ্য সিপিএম আমবাসা বিভাগীয় কমিটির সদস্য৷ একই সঙ্গে তিনি ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মন্ডলীরও সদস্য৷ রবিবার অজয় বৈদ্য দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ একই সঙ্গে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন৷
জানা গিয়েছে গত পুর নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে অজয়বাবুর বিরুদ্ধে৷ দলের পক্ষ থেকে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়৷ নোটিশের জবাব দেওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার৷ এর আগেই অজয় বৈদ্য রবিবার পদত্যাগ ও দলত্যাগ সংক্রান্ত বিষয়টি জানিয়ে দিয়েছেন দলের নেতৃত্বদের৷ তার এই দলত্যাগের মধ্য দিয়ে একটি বার্তা সিপিএম শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানো হয়েছে, আগামী দিন এই দলের জন্য কঠিন দিন৷ বঙ্গে-কংগ্রেস সিপিএম জোট গঠন করে দলের ভবিষ্যতকে যে নিজের হাতেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে নেতৃত্বরা তা অস্বিকার করছে না রাজনৈতিক বিশ্লেষকরা৷ তাছাড়া অজয় বৈদ্যদের মতো আরও নেতা রয়েছেন যারা পার্টির রাজ্য নেতৃত্বদের শোকজের জবাবে পদত্যাগপত্র দেওয়ার ঔদ্ধত্য৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top