News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে ফের ছিনতাই, এবার শিকার মহিলা যাত্রী
Image

রাজধানীতে ফের ছিনতাই, এবার শিকার মহিলা যাত্রী

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরে ফের ছিনতাই৷ এবার ঘটনা শহরের নাগেরজলা এলাকায়৷ সন্ধ্যারাতে এক মহিলা অটো করে জিবি থেকে নাগেরজলা আসে৷ সেখান থেকে তিনি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অপর একটি অটোতে উঠার সময় ছিনতাইকারী এক যুবক ভেনেটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে৷ মহিলার সঙ্গে তার শিশু সন্তানও ছিল৷ মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ও ট্রাফিক পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করে৷ ছিনতাইকারী ড্রেইনে ঝাপ দেয়৷ সেখান থেকে তাকে আটক করে এ ডি নগর থানার পুলিশের হাতে দেওয়া হয়৷ ধৃত ছিনতাইকারীর নাম ননি গোপাল দে৷ তার বাড়ি ভট্টপুকুরের বাপুজি সুকল সংলগ্ণ এলাকায়৷ জানা যায় ননি গোপাল মাংস বিক্রি করত৷ নেশায় বুদ হয়ে মাংসের ব্যবসা লাটে তুলে৷ এরপরই চুরি ছিনতাইয়ে সে জড়িয়ে পড়েছে৷ তার বিরুদ্ধে থানায় নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ রাজধানী আগরতলা শহরে ছিনতাইয়ের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ বিশেষ করে শহরের জনবহুল এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইয়ের ঘটনা পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ বলেন মনে করছেন শহরবাসী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top