News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলা নববর্ষে আগরতলা থেকে ছুটতে পারে যাত্রী রেল
Image

বাংলা নববর্ষে আগরতলা থেকে ছুটতে পারে যাত্রী রেল

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ বাংলা নববর্ষ বা তার আগেই ব্রডগেজে আগরতলা থেকে ছুটবে যাত্রী রেল৷ আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে রেল মন্ত্রকের৷ কমিশন রেল মন্ত্রককে আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা সূচনা বিষয়টি নির্বাচনী আচরণ বিধির আওতায় আসছে না বলে জানিয়েছে৷ সূত্রের খবর, আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনার জন্য রেল মন্ত্রক সে মোতাবেক যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে৷ যতদূর জানা গেছে, খুব শীঘ্রই আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা চালু হয়ে যাবে৷ সম্ভবত বাংলা নববর্ষের দিন থেকে রাজ্যবাসী আনুষ্ঠানিকভাবে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা পেতে চলেছেন৷
সূত্রের খবর, রাজ্যের দাবি মেনে সরাসরি দিল্লি পর্যন্ত রেল পরিষেবা সূচনার দিন থেকেই শুরু হতে পারে৷ তাতে রাজ্যবাসী আগরতলা থেকে সরাসরি দেশের রাজধানী দিল্লি যেতে পারবেন৷ তবে, আনুষ্ঠানিক সূচনার দিন গুয়াহাটি, কলকাতা কিংবা দিল্লি এই তিনটি স্থানের মধ্যে কোনটি চূরান্ত হবে তা সম্পূর্ণ নির্ভর করছে রেল মন্ত্রকের উপর৷
পূর্বোত্তর সীমান্ত রেল সূত্রে জানা গেছে, রেল পরিষেবা চালু করা এটি একটি চলমান প্রক্রিয়া৷ সেফটি কমিশনার ছাড়পত্র মিলতেই আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা শুরু হয়ে যাবে সেই ঘোষণা অনেকদিন আগেই করা হয়েছিল৷ সেক্ষেত্রে আগরতলা থেকে বড়ডগেজে যাত্রী রেল পরিষেবা চালু করার জন্য সেফটি কমিশনারের ছাড়পত্রের অপেক্ষায় ছিল রেল৷ টানা পাঁচদিনে সেফটি কমিশনার আগরতলা থেকে বদরপুর পর্যন্ত রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষন করে সমস্ত কিছু ঠিকঠাক আছে বলে ছাড়পত্র দিয়েছে৷ সেফটি কমিশনার ছাড়পত্র সরকারীভাবে রেল মন্ত্রকের কাছে পৌছে গেছে৷ ফলে, আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা চালু করার ক্ষেত্রে কোন বাধা আর থাকছে না৷ যেহেতু আগেই ঘোষণা করা হয়েছিল এবং নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সাথেও আলোচনা হয়ে গেছে৷ তাতে রেল পরিষেবা নির্বাচনী আচরণবিধির আওতায় আসে না বলে কমিশনও জানিয়ে দিয়েছে, ফলে আগরতলা থেকে কিছুদিনের মধ্যেই রেল পরিষেবা চালু হবে বলে সূত্রের দাবি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top