News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরের শান্তিনগরে বন্য হাতি পিষে মারল মজদুরকে, প্রশাসনের ভূমিকায় উত্তেজনা
Image

কল্যাণপুরের শান্তিনগরে বন্য হাতি পিষে মারল মজদুরকে, প্রশাসনের ভূমিকায় উত্তেজনা

Elephant killedনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ এপ্রিল৷৷ বন্য হাতির তান্ডবে প্রাণ গেল এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে আঠারমুড়া পাহাড়েরর পাদদেশ খোয়াই মহকুমার শান্তিনগর এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ পাশাপাশি জনগণ প্রশাসনের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ৷ আঠাড়মুড়া পাহাড় থেকে আসা বন্য হাতি তান্ডবে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার বহু গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে আতঙ্কে দিন যাপন করছে৷ গত দশ বার বছরে বহু মানুষের মৃত্যু হয় হাতির আক্রমনে৷ বহু খববাড়ী ও কৃষিজ ফসল নষ্ট হয়৷ তার পরও ঘুম ভাঙ্গছে না রাজ্য বন দপ্তর ও তার মন্ত্রীর৷ প্রতি বারই হাতির আক্রমনে মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর দপ্তরের উচ্চ পদস্থ বন কর্তাদের মনে পড়ে এই বন্য হাতিদের সংরক্ষণ এর ব্যবস্থা করতে হবে৷ গত দশ বছর ধরেই শোনা যাচ্ছে আঠারমুড়া পাহাড়ের একটি অংশে এই বন্য হাতির জন্য সংরক্ষণের প্রকল্প রাজ্য বন দপ্তর চালু করতে যাচ্ছে৷ বন্য হাতি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন তো দূরের কথা বন কর্তারা ঐ বন্য হাতির তান্ডব রোধ করতে কখনো কোন সক্রিয় ভূমিকা নিতে পারেন নি৷ যার ফলে কিছু দিন অন্তর অন্তর আঠারমুড়া পাহাড় থেকে ঐ বন্য হাতিরা লোকালয়ে প্রবেশ করে সাধারন মানুষের জীবন ও সম্পত্তি সব কিছুই নষ্ট করে দিচ্ছে৷ বন বিভাগ ও খোয়াই জেলা প্রশাসনের উদাসীনতায় আজ আবার প্রাণ গেল এক দিন মজুরের৷ খোয়াই মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনীতে গতকাল সন্ধ্যায় প্রাণ হারায় দিন মজুর রবি তাঁতী৷ রবিবার দিন মজুরের কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরে রবি তাঁতী৷ বাড়ীতে এসে তিনি দেখেন গরু বাছুরগুলি ঘরে ফিরেনি৷ সন্ধ্যায় তিনি বাড়ীর পাশের রাস্তা ধরে গরু বাছুর খুঁজতে গিয়ে হঠাৎ বন্য হাতীর পালের মুখোমুখি হয়ে যান৷ বন্য হাতির দল মুহূর্তেই রবি তাঁতীকে ধরে পিষে মেরে ফেলে চলে যায়৷ সারা রাত ধরে রবি তাঁতী ঘরে ফিরে না আসলে শেষবার ভোরে রবি তাঁতী স্ত্রীও সন্তানরা ওনাকে খুঁজতে বের হয়ে বাড়ীর কাছের জঙ্গলে ওনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে গ্রামের শত শত মানুষ৷ আসে কল্যানপুর থানার পুলিশ ও খোয়াই মহকুমা প্রশাসনের একজন  ডি সি এিম৷ পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যেতে চাইলে তীব্র প্রতিবাদে ফেঁটে পড়েন গ্রামের মানুষ৷ গ্রামের মানুষ বলছেন দীর্ঘ বছর ধরে হাতির যন্ত্রনায় মানুষ স্বস্তিতে বসবাস করতে পারছে না অথচ স্থানীয় বন দপ্তর ও প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে আছেন৷ দীর্ঘ সময় মৃতদেহ পুলিশকে নিয়ে যেতে বাধা দিয়ে রাখে স্থানীয় মানুষ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খোয়াই মহকুমা ম্যাজিস্টেট৷ তিনি উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করার পর মৃতদেহ উদ্ধার করে আনে পুলিশ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top