News Flash

  • Home
  • Uncategorized
  • কল্পনা দাস হত্যা মামলায় জামিন পেলেন দুই অভিযুক্ত
Image

কল্পনা দাস হত্যা মামলায় জামিন পেলেন দুই অভিযুক্ত

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রানীরবাজার থানাধীন বৃদ্ধি নগরের জীতেন দাসের স্ত্রী কল্পনা দাস হত্যা মামলায় দুই অভিযুক্তকে হাইকোর্ট থেকে আজ জামিন মঞ্জুর করা হয়েছে৷ তারা হল জীতেন দাসের ভাই অতীন্দ্র দাস ও তার স্ত্রী শিখা দাস৷ উল্লেখ্য দীর্ঘদিন ধরেই কল্পনা দাস হত্যা মামলায় অভিযুক্তরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করে আসছেন৷ হাইকোর্ট বরাবরই জামিনের আবেদন খারিজ করে চলেছে৷ অবশেষে সোমবার হাইকোর্ট দুইজনের জামিন মঞ্জুর করেছে৷ অন্যান্যদের জামিন খারিজ করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য বৃদ্ধি নগরে জীতেন দাস সহ বেশ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে জীতেন দাসের স্ত্রী কল্পনা দাসকে হত্যা করে৷ এই হত্যাকান্ডকে কেন্দ্র করে রাজ্যব্যাপী তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছিল৷ পুলিশ ইতিমধ্যেই মামলার তদন্ত গুটিয়ে আনার চেষ্টা চালাচ্ছে৷ এই মামলার রায় জানতে দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন রাজ্যের মানুষ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top