News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় মৃত ৫৭, আহত অন্তত ২৭
Image

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় মৃত ৫৭, আহত অন্তত ২৭

rainইসলামাবাদ, ৪ এপ্রিল (হি.স.): প্রবল বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে প্রাণ হারালেন ৫৭ জন| গুরুতর আহত হয়েছেন অন্তত ২৭ জন| সোমবার এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের জাতীয় বিপর‌্যয় ম্যানেজমেন্টের এক আধিকারিক| রবিবার রাত থেকে মুষলধারে বৃষ্টির ফলে হঠাত্ই হড়পা বানে ভেসে যায় উত্তর-পশ্চিম পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল| সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখওয়া প্রদেশ|
জাতীয় বিপর‌্যয় ম্যানেজমেন্টের ওই আধিকারিক জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে শাঙ্গলা জেলা| সেখানে মারা গিয়েছেন ১৪ জন| কোহিস্তানে মৃতের সংখ্যা ১২ এবং স্বাতে মৃতু্য হয়েছে ৮ জনের| পাঁচ জন শিশু সহ মোট ৮ জনের মৃতু্য হয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে| এই সব অঞ্চলে ধসের কারণে ভেঙে পড়েছে বহু বাড়ি| জলের তোড়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেতু| ধসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে গিলগিট এবং চিলাসের মধ্যেকার কারাকোরাম হাইওয়ে| ফলে বন্ধ হয়ে গিয়েছে চিনের সঙ্গে সড়কপথে যোগাযোগ| এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মামনুন হুসেন| এই অবস্থা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরগুলিকে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top