News Flash

  • Home
  • Uncategorized
  • নৈশপ্রহরীর তৎপরতায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে হাত সাফাইয়ে ব্যর্থ চোরেরা
Image

নৈশপ্রহরীর তৎপরতায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে হাত সাফাইয়ে ব্যর্থ চোরেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  নাইটগার্ডের তৎপরতায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার চুরির হাত থেকে বাঁচলো৷ শনিবার রাত্র পৌনে ৯টা নাগাদ সুকলের নাইট গার্ড সুকলে আসে৷ গেটের গ্রীলের দরজা খুলে বারান্দায় পা রাখতেই নাইট গার্ড দেখেন কম্পিউটার সামনে থেকে দুজন দৌড়ে পালিয়ে যায়৷ ছায়া মূর্তি দৌড়ে যাচ্ছে দেখে নাইট গার্ড

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

অনেকটা দৌড় দিয়ে সেদিকে এগিয়ে দেখেন কম্পিউটার রুমের দরজা ভাঙ্গা৷ এগিয়ে দেখেন সবগুলো কম্পিউটার টেবিল থেকে কানেকশন খুলে বাক্স বন্দী করেছে৷ আর একটু সময় পেলেই কেল্লা যাতে হয়ে যেত৷ দুসৃকতিরা ঘরের বৈদ্যুতিক আলো নিভিয়ে কাজটা করে৷ নাইট গার্ড সঙ্গে সঙ্গে খবর দেন সুকলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তীকে৷ খবর পেয়েই অসীম চক্রবর্তী ও তাঁর সহকর্মীরা ছুটে আসেন সুকলে৷ খবর পেয়ে সুকলের ম্যানেজার কমিটির প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য্য আসেন৷ খবর পাঠানো হয় কৈলাসহর থানায়৷  সুকল কর্তৃপক্ষের তরফে পুলিশকে লিখিত অভিযোগ জানানো৷ তবে সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ নেই৷ এসম্পর্কে প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান ষাট বছরের বেশি পুরানো এই বাড়িটির নিয়ম মাফিক সংস্কার না হওয়ায় দরজা জানালা দুর্বল হয়ে পড়েছে৷ পলেস্তরা খসে পড়ছে৷ দুসৃকতিদের ঘরে ঢোকার ক্ষেত্রে কোন অসুবিধাই হয়নি৷ ক্যাশ রুমের গ্রীল আলকা করে ভেঙে ঢোকে দুসৃকতিরা৷ কিন্তু নাইট গার্ডের উপস্থির জন্য দুসৃকতিরা শেষ পর্যন্ত কাজ হাসিল করতে পারেনি৷ সুকলের কম্পিউটারের উপর ইদানিং নজর পড়েছে দুরসৃকতিদের ৷ কিছুদিন আগে গোলধারপুর রুদ্র সিং দ্বাদশের একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুসৃকতিরা৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top