News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় বরাদ্দ কমিয়ে প্রকল্প গুটিয়ে নিতে চাইছে কেন্দ্র ঃ সিপিএম
Image

রেগায় বরাদ্দ কমিয়ে প্রকল্প গুটিয়ে নিতে চাইছে কেন্দ্র ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রেগ প্রকল্পে বরাদ্দ কমিয়ে কেন্দ্রীয় সরকার প্রকল্পটি গুটিয়ে নিতে চাইছে বলে মন্তব্য করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে বলা হয়েছে, মোদি সরকার রেগা CPIMপ্রকল্পে ত্রিপুরার বরাদ্দ সাংঘাতিকভাবে ছাঁটাই করায় গ্রাম পাহাড়ে গরীব নারী পুরুষ আগের তুলনায় কম কাজ পাবেন৷ যা তাদের জীবীকার ওপর প্রচন্ড আঘাত হানবে৷ ত্রিপুরার বরাদ্দ কমানোর মোদি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন তাদের অগ্রাধিকার এটা মুখে বললেও কাজে করছেন তার উল্টো৷ এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়৷ নরেন্দ্র মোদিরা সুদিন আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশি-বিদেশী পঁুজিপতিদের বিপুল ট্যাক্স ছাড় এবং অন্যান্য আর্থিক সুবিধা দিচ্ছে৷ আর গরীব মেহনতি মানুষের উপর নতুন নতুন ট্যাক্স ও মূল্যবৃদ্ধির বোঝা চাপাচ্ছে৷ রেগার বরাদ্দ কমাচ্ছে এবং কার্যত প্রকল্পটি গুটিয়ে নিচে চাইছে৷ জনগণের স্বার্থে সরকারি ব্যয় সংকোচনের এ এক জ্বলন্ত নজীর রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য বরাদ্দ কমানোর মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপকতম ও তীব্র প্রতিবাদ সংগঠিত করতে সিপিএম সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মোদি সরকরাকে ত্রিপুরার জনগণের স্বার্থবিরোধী প্রকল্পের বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব বাতিলে বাধ্য করতে হবে বলে সিপিএম রাজ্য কমিটি জানিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top