News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে পৃথক যান সন্ত্রাসে গুরুতর জখম সতের জন
Image

জাতীয় সড়কে পৃথক যান সন্ত্রাসে গুরুতর জখম সতের জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ এপ্রিল৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ বাস ও দূরপাল্লার লরির মধ্যে এই যান দুর্ঘটনাটি ঘটে৷ এতে ১৫ জন বাসের চালক সহ যাত্রী আহত হয়৷ এদের মধ্যে  ১০ জনের অবস্থা গুরুতর হ্যয়ায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলছে৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের পুলিশ চেকপোস্টের সামনে রবিবার বিকেলে সাড়ে তিনটে নাগাদ৷ ট্রাক গাড়ির চালক পলাতক বলে সংবাদ৷
DSC00163এদিন টিআর০৩-ই-১২৮৩ নম্বরের যাত্রী বোঝাই বাস আগরতলা থেকে যাত্রী নিয়ে বড়মুড়া পাহাড় পথ হয়ে অম্পি নগরের দিকে আসছিল, অপরদিকে এনএল০আইকে -৮৬৮৯ নম্বরের মালবোঝাই চৌদ্দ চাকার বাস তেলিয়ামুড়া হয়ে আগরতলার দিকে যাচ্ছিল৷ বাসের যাত্রীদের অভিযোগ বাসের গতিবেগ ছিল মাত্রাতিরিক্ত৷ ফলে সামান্য বাক নিতে গিয়ে ভুলপথে গাড়িটি এসে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাস গাড়ির সামনের অংশটি  দুমড়েমুচড়ে যায়৷ এদিকে ট্রাকের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বাসের যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হয়৷  এদের মধ্যে ১০ জনের চিকিৎসা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলছে৷ একাংশ যাত্রীদের অভিযোগ, বাস গাড়িটি আগরতলা থেকে আসার পথে গাড়ির গতিবেগ ছিল দ্রুত৷ যাত্রীদের মদ্যে বার কয়েক গাড়ির চালককে গতিবেগ কমাবার জন্য বলে থাকলেও চালক যাত্রীদের কথায় তেমন আমল  দেয়নি বলে অভিযোগ৷ এদিকে দুর্ঘটনার পর তেলিয়ামুড়া দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বেসরকারি গাড়ি করে আহতদের তেলিয়ামুড়া  হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে বিগত কয়েকদিনের মধ্যে জাতীয় সড়ক ও তেলিয়ামুড়া থানাধীন  বিভিন্ন সড়ক মিলিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে এতে মৃত্যু হয়েছে আট জন এবং আহত হয়েছে মোট ২০ জনের৷ তারপরেও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়নি৷ সংশ্লিষ্ট ট্রাফিক কর্তৃপক্ষ  ওইসব দুর্ঘটনায় কোন শিক্ষা নেয়নি৷ যার ফলে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বেড়েই চলছে৷ এখন দেখার বিষয় এই ধরনের যান দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্তৃপক্ষ আর কত সময় গুণে নেন৷
এদিকে, আসাম-আগরতলা জাতীয় সড়কে ধলাইয়ের জওহর নগরে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন  পশু চিকিৎসক ও অপর একজন রাজমিস্ত্রী৷ দুজনের অবস্থাই আশঙ্কাজনক৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রবিবার সকালে আসাম আগরতলা জাতীয়  সড়কে পথ দুর্ঘটনায় একজন পশু চিকিৎসক ও অপর একজন রাজমিস্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷  আহতরা হলেন, পশু চিকিৎসক প্রদীপ  দেববর্মা ও রাজমিস্ত্রী অবোধ নাথ৷ প্রদীপ দেববর্মার বাড়ি তেলিয়ামুড়ার দুি,ক বাজার৷ এবং রাজমিস্ত্রী অবোধ দেবনাথের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়৷ জানা যায়,  প্রদীপ দেববর্মা বাইকে করে কদমতলা থেকে রাজমিস্ত্রী অবোধ দেবনাথকে তেলিয়ামুড়ায় দুস্কি বাজার নিজ বাড়িতে নিয়ে আসছিলেন৷ আমবাসার জওহর নগর সেতুর কাছে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি বাইকটিকে ধাক্কা দেয়৷ তাতে দুজনই গুরুতরভাবে আহত হন৷ আহতদের প্রথমে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়৷ রাজমিস্ত্রী অবোধ দেবনাথের অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হবে  বলে জানা গেছে৷ আমবাসা থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ তবে, লরিটি আটক করা যায়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top