News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে টিএসআর জওয়ানদের কুকীর্তিতে নাভিশ্বাস মা-বোনদের
Image

খোয়াইয়ে টিএসআর জওয়ানদের কুকীর্তিতে নাভিশ্বাস মা-বোনদের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ এপ্রিল৷৷ একটি সুশৃঙ্খল  বাহিনীর কিছু জওয়ানের অসভ্যতায় শহরের পথচারী ও স্থানীয় মানুষ ক্ষুব্ধ অনেক দিন ধরেই৷ অস্থায়ী ক্যাম্প ইনচার্জ এবং ব্যাটেলিয়ান এর উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে নালিশ জানিয়েও কোন লাভ  হয়নি বলে অভিযোগ৷ খোয়াই পুরাতন নগর পঞ্চায়েত কার্যালয়ে বেশ কয়েক মাস পরেই অতিরিক্ত নিরাপত্তারক্ষী হিসেবে ষষ্ঠ ব্যাটেলিয়ানের কিছু জওয়ানদের আনা হয়৷ পুরাতন নগর পঞ্চয়েত কার্যালয়েই tsrতাদের অস্থায়ী ভাবে বসবাসের সুবন্দোবস্ত করা হয়৷ খোয়াই থানায় নিরাপত্তাকর্মীরা  অভাব দূর করতেই ঐ টি এসআর জওয়ানদের পুলিশবাবুরা ব্যবহার শুরু করে৷ শহরের মূল রাস্তার পাসে নিরাপত্তারক্ষীদের অস্থায়ী ক্যাম্প স্থাপনের ফলে পুলিশ ও প্রশাসনের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা অত্যন্ত সহজসাধ্য হলেও ঐ অস্থায়ী ক্যাম্পের কারণে অনেকটাই অসুবিধায় পড়েছেন স্থানীয় মানুষজন৷  অভিযোগ উঠেছে ঐ ষষ্ঠ ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্পের কয়েকজন  দুষ্ট জওয়ান  প্রায় সময়েই নাকি পথ চলতি মা ও বোনদের উদ্দেশ্যে উপহাস করছেন৷  স্থানীয় মহিলারা জানালেন এতদিন বিকেলে পাড়ার মহিলা ও মেয়েরা সরকারি গালর্স সুকলের পাশের পাকা পুকুর ঘাটে বসে গল্পগুজব করতেন৷ পুরাতন নগর পঞ্চায়েত কার্যালয়ে হঠাৎ করে টিএসআর জওয়ানদের উপহাসের কারণে ঐ ঘাটে আর যেতে পারছে না৷  শুধু তাই নয়,  বহু পথ চলতি মানুষ  ঐ  ক্যাম্পের কিছু জওয়ানদের নিত্য অসভ্যতা ও দাদাগিরির কারণে অতিষ্ট হয়ে পড়েছেন৷ পথচারীরা অভিযোগ করেন ঐ অস্থায়ী ক্যাম্পের কিছু জওয়ান  রাতে মদ্যপান করে পথচারীদের অযথা নাজেহাল করেন৷ কোন কোন পথচারী তাদের অসভ্যতা নিয়ে প্রতিবাদ করলে জওয়ানরা নোংরা ভাষা দিয়ে গালিগালাজ শুরু করে দিচ্ছেন বলে অভিযোগ৷  সম্প্রতি দিন কয়েক আগে গাড়ি নিয়ে কমলপুর থেকে আগরতলা যাওয়ার পতে এক ভদ্রলোক রাত দশটায় রাস্তা ভুলে খোয়াই পুরাতন নগর পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে দাঁড়ান৷ তখন ঐ রাস্তা দরে দুই মদমত্ত টিএসআর গলায় গামছা ঝুলিয়ে রাস্তায় হেলছে দুলছে৷ গাড়ি নিয়ে আসা ভদ্রলোক  ঐ টিএসআর জওয়ানদের কাছে জানতে চান আগরতলা যাওয়ার  রাস্তাটি কোন দিকে৷  প্রশ্ণ শেষ হতে না হতেই দুই জওয়ান ভদ্রলোককে গাড়ি থেকে নামিয়ে  গন্ধ শুকতে শুরু করেন তিনি মদ খেয়েছেন কিনা৷ গাড়িতে তখন ভদ্রলোকের এক ছেলে ও এক মেয়ে বসা৷ ভদ্রলোকের  স্ত্রী অসুস্থতাজনিত কারণে জিবিতে ভর্তি হন৷  ঐ সংবাদ পেয়ে রাতেই তিনি আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ ভদ্রলোক এই ঘটনার তীব্র বিরোধিতা করলে মদমত্ত জওয়ানরা অকথ্য ভাষায়  গালাগাল করেন৷ প্রতিদিন এই ধরনের অসভ্যতা চলতে থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না উচ্চ পদস্থ পুলিশ ও প্রশাসনের কর্তারা৷ অবিলম্বে ঐ ক্যাম্প অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দাবি তুলে সাধারণ মানুষ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top