মুম্বই, ৪ এপ্রিল (হি.স.): প্রিয়ঙ্কা চোপড়া আত্মহত্যা করতে চেয়েছিলেন, দিন দুয়েক আগে টুইট করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন প্রিয়ঙ্কার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু| জাজুর টুইটারের জবাব টুইটারের মাধ্যমেই দিলেন পিগি চপসের মা| সম্প্রতি জাজু টুইট করে জানিয়েছিলেন, প্রিয়ঙ্কা নাকি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, জাজুই নাকি তাঁকে আটকান| এর উত্তরে প্রিয়ঙ্কা নিজে কিছু না বললেও টুইটারে জাজুকে একহাত নিয়েছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া| জাজুর যাবতীয় অভিযোগকে নস্যাত্ করে দিয়েছেন মধু| টুইটারে জাজুকে মিথ্যেবাদী বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এর আগে এই ধরনের অন্যায় আচরণের কারণেই প্রিয়ঙ্কার চাকরি হারাতে হয় জাজুকে, এবং জেলে যেতে হয়|’
বলিউডের অন্দরমহলের খবর ম্যানেজারের পদ থেকে জাজুকে প্রিয়ঙ্কা বিতাড়িত করার পর থেকেই দু’জনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে| তারই বহিঃপ্রকাশ এই টুইটার-লড়াই|
অন্যায় আচরণের জন্যই জেলে যেতে হয় জাজুকে, টুইট প্রিয়ঙ্কার মায়ের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















