News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে তৃণমূল হটাতে বামেদের নিয়ে রাহুলের হুঙ্কারে ত্রিপুরা কংগ্রেসে বিদ্রোহের আভাস
Image

বঙ্গে তৃণমূল হটাতে বামেদের নিয়ে রাহুলের হুঙ্কারে ত্রিপুরা কংগ্রেসে বিদ্রোহের আভাস

CONGWESTBANGALCPIMকলকাতা, ২ এপ্রিল৷৷ পশ্চিমবঙ্গে বামেদের মঞ্চে বসিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী হুঙ্কার দিলেন তৃণমূল হটানোর৷ তাতে ত্রিপুরায় কংগ্রেস শিবিরে বিদ্রোহের আভাস মিলেছে৷ জোটের পালে ঝড় তোলে কংগ্রেস সহ সভাপতি মোদি ও মমতাকে এক আসনে বসিয়ে যেভাবে আক্রমণ করেছেন তাতে সূর্যকান্ত মিশ্র ও অধীর চৌধুরীদের ফায়দা হলেও ত্রিপুরায় কংগ্রেসীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷
বঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই বামফ্রন্ট ও কংগ্রেস জোটের পক্ষে জোর সওয়াল করে আসছিল৷ সরাসরি জোট না হলেও বঙ্গের বাম ও কংগ্রেস শিবিরের সমর্থকরা গোপন সমঝোতার পথেই হাটবে বলে সূর্যকান্ত মিশ্র ও অধীর চৌধুরীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন৷ কংগ্রেস হাইকমান্ড এতদিন পশ্চিমবঙ্গের জোটের প্রশ্ণে আনুষ্ঠানিক শিলমোহর দেয়নি ঠিকই৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের প্রাক লগ্ণে বঙ্গে তৃণমূলের পালা বদলের লক্ষ্যে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মোড়কের বদলে সরাসরি জোটের পক্ষে সওয়াল করে গেলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী৷
শনিবার বামেদের সাথে কাধে কাধ মিলিয়ে মূলতঃ জোটের পালে ঝড় তুলে গেলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে এসে একদিকে মোদি ও মমতাকে এক আসনে বসিয়ে আক্রমণ করলেন৷ পাশাপাশি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের মোড়কে বামফ্রন্ট ও কংগ্রেসের গোপন সমঝোতাকেই শিলমোহর দিলেন সোনিয়া তনয়৷ তাতে হতাশ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা৷ ত্রিপুরায় সিপিএম সাধারণ সম্পাদক অবশ্য আগামী দিনে আলেচানার মাধ্যমে আপত্তির পথ খোলা রেখে বঙ্গে জোটের প্রশ্ণে ভোল বদল করলেও, দলের বঙ্গ ব্রিগেডের সিদ্ধান্ত ত্রিপুরায় বাম শিবিরে অনেকটাই বিরূপ প্রভাব ফেলেছে৷ নিন্দুকের মতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নীতি ও আদর্শের প্রশ্ণে ফাঁটল দেখা দিতে পারে বামফ্রন্টে৷ ফ্রন্টের বড় শরিক সিপিএমের কেরল লবি এবং ব্যাঙ্গল লবিতে ফাঁটল ধরতে পারে বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল৷ তাতে কেরল লবির সাথে ঐকমত্যে সামিল হবে ত্রিপুরার বামপন্থীরা, এমনটাও গুঞ্জন শুরু হয়েছে৷
ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শিবিরের একাংশ এতটাই হতাশাগ্রস্ত যে দল বদল নিয়ে চিন্তাভাবনা করছেন৷ আদৌ দল বদলের ঝঁুকি শেষ পর্য্যন্ত হতাশাগ্রস্ত কংগ্রেসীরা নিতে চাইবেন কিনা তা সময় বলে দেবে৷ আপাতত পশ্চিমবঙ্গে কংগ্রেস সহ সভাপতির জোটের প্রশ্ণে জোর সওয়াল ত্রিপুরায় কংগ্রেসের কফিনে আরও একবার পেরেক পোঁতে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷
শনিবার কুলটি, বাঁকুরা এবং দুর্গাপুরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে রাহুল গান্ধী কংগ্রেস ও বামফ্রন্টের জোটের প্রশ্ণে যেভাবে সওয়াল করেছেন তাতে আনুষ্ঠানিকভাবে শিলমোহর না পরলেও বঙ্গের বাম ও কংগ্রেস শিবিরের অধিকাংশরাই যে সমঝোতার পথ নিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ কংগ্রেস সহ সভাপতি এদিন পালা বদলের মূল স্লোগান মোদি হঠাও, দেশ বাঁচাও এবং মমতাকে হঠাও, বাংলা বাঁচাও এই পথই বক্তব্যে কার্যত ঘুরিয়ে ফিরিয়ে ফুটিয়ে তুলেছেন৷ তাঁর দাবি দেশে নরেন্দ্র মোদি একনায়কতন্ত্র কায়েম করেছেন৷ একই ভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলেশ্বরী মমতা ব্যানার্জীও একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এর বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক জোটই মূল প্রতিপক্ষ হয়ে উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
এদিন তিনি রাজ্যে পালা বদলের দাবিতে জোটের পক্ষে জোর সওয়াল করে বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে৷ বিগত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে কোনও কাজই হয়নি৷ হয়েছে শুধুই দুর্নীতি, অপশাসন, একনায়কতন্ত্র ও লুঠপাট৷ রাজ্যের শিল্পাঞ্চলে প্রথম নির্বাচনী সভায় এমনই দাবি করলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ শনিবার কুলটির জনসভায় রাহুল বলেছেন, পশ্চিমবঙ্গে বিগত পাঁচ বছরে যা চলছে, তা মমতার একনায়কতন্ত্র৷ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খোঁচা দিতে ছাড়েননি রাহুল৷ তার কথায়, কেন্দ্রের শাসনক্ষমতায় থেকে মোদী যা করছেন, এ রাজ্যে তাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের মুখে কলকাতার পোস্তায় নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয় নিয়ে রাজনীতি করতেও পিছপা হননি কংগ্রেস সহ-সভাপতি৷ তিনি দাবি করে বলেন, বর্তমানে সরকারের জন্যই উড়ালপুল বিপর্যয়৷ তৃণমূল নেতা-মন্ত্রীরা টাকা নেওয়া সত্ত্বেও মমতা কেন চুপ রয়েছেন, তা নিয়েও খোঁচা দেন রাহুল৷ কংগ্রেস সহ-সভাপতি কথায়, বিগত পাঁচ বছরে তৃণমূল কর্মীরা নিজের নিজের আখেরে গুছিয়েছেন৷ যে কারণে মানুষের প্রত্যাশা অপূর্ণই থেকে গিয়েছে৷ সারদা থেকে নারদা, সবই ছুঁয়ে গিয়েচেন রাহুল৷ কেন বামেদের সঙ্গে হাত মেলাল কংগ্রেস, এদিন তারও ব্যাখ্যা দেন সনিয়া তনয়া৷ তার কথায়, এ রাজ্য থেকে দুর্নীতির অবসান ঘটাতেই তারা বামেদের হাত ধরেছেন৷ এই জোট তৃণমূল নেত্রীর কপালে ভাঁজ ফেলেছে বলেও দাবি তার৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top