News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজন সংখ্যক প্রার্থী মিলেনি, ফের নেওয়া হবে টেট ওয়ান
Image

প্রয়োজন সংখ্যক প্রার্থী মিলেনি, ফের নেওয়া হবে টেট ওয়ান

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগে টেট (টিচার্স এলিজাবিলিটি টেস্ট) নেওয়া হবে৷ আগামী জুন অথবা জুলাইয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে৷ শনিবার মহাকরণে শিক্ষামন্ত্রী এই সংবাদ দিয়ে বলেন, বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী টেট উত্তীর্ণ হতে পারেননি৷ মোট ৩০৬ জন পরীক্ষায় বসেছিলেন৷ এদের মধ্যে মাত্র ৩৫ জন উত্তীর্ণ হয়েছিলেন৷ ফলে বুনিয়াদী স্তরে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে পুনরায় টেট নেওয়ার উদ্যোগ গৃহীত হয়েছে৷
এদিকে, উচ্চ বুনিয়াদী স্তরে ভাল সংখ্যক প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছেন৷ মোট ১,৭৬১ জনের মধ্যে ৬২৭ জন টেট উত্তীর্ণ হয়েছেন৷ তাদের শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে৷ এনিয়ে দপ্তর ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে৷ ইচ্ছুক টেট উত্তীর্ণদের দপ্তরের কাছে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে৷ তারপরই দপ্তর ঐ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত বিষয়টি বিবেচনার মধ্যে নেবে৷
এদিকে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষক নিয়োগে টেট এবছরই নেওয়া হবে৷ পরীক্ষাগুলি যত দ্রুত সম্ভব নেওয়ার জন্য টিচার্স রিক্রুটম্যান্ট বোর্ডকে সুপারিশ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষে রাজ্য সরকারের মূল লক্ষ্য গুণগত শিক্ষার মান আরও উন্নত করা৷ এদিকে, রাজ্যের সমস্ত সুকলগুলিতে খেলাধুলা, সাংসৃকতিক কর্মসূচি এবং যোগা চর্চা রুটিনের অন্তর্ভূক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ সপ্তাহে একদিন পর্যায়ক্রমে রুটিনে রাখতে হবে এই বিষয়গুলি৷ এদিকে, যোগা প্রশিক্ষক এখনই নিয়োগ করা সম্ভব নয়৷ ফলে সুকলগুলির শারীর শিক্ষককেই এবছর থেকে আলাদা করে যোগা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top