News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস প্রার্থী মন্ত্রী-পত্মীর গাড়ি থেকে উদ্ধার চার লক্ষ টাকা
Image

কংগ্রেস প্রার্থী মন্ত্রী-পত্মীর গাড়ি থেকে উদ্ধার চার লক্ষ টাকা

গুয়াহাটি, ৩ এপ্রিল, (হি.স.) : কারবি আংলং জেলার ডকমকা থানার জালজুরিতে হাওরাঘাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, বিধায়ক তথা রাজ্যের পার্বত্য উন্নয়নমন্ত্রী খরসিং ইংতির পত্নী স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রেমলা রেপির চালক নারায়ণ বাহাদুর দরজি এবং দেহরক্ষী সিম রংহাঙের কবজা থেকে নগদ চার লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। ডকমকা পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো ফ্লাইং স্কোয়াডের অভিযানে এএস ০১ এ ই ৮৯৪৩ নম্বরের অলটো গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণের কালো টাকা উদ্ধার হয়েছে। এই গাড়ি করে চালক নারায়ণ বাহাদুর দরজি এবং দেহরক্ষী সিম রংহাং টাকাগুলি অন্যত্র পাচার করছিল। টাকাগুলি কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল ইত্যাদি নানা প্রশ্নের উত্তর পেতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বলা হচ্ছে, কংগ্রেস প্রার্থী খরসিং ইংতির প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জয়রাম ইংলেংকে পরাজিত করার লক্ষ্যে ভোট বৈতরণী পার হতে বিপুল পরিমাণের এই টাকাগুলি বিলি করতে নিয়ে যাওয়া হচ্ছিল।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top