নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ এয়ার ইন্ডিয়া অতিরিক্ত এটিআর বিমান পরিষেবা শনিবার থেকে শুরু হয়েছে৷ বৃহস্পতি ও শুক্রবার বাদে সপ্তাহে বাকি পাঁচদিন আগরতলা-কলকাতা রুটে এই এটিআর বিমানটি যাতায়াত করবে৷ বৃহস্পতিবার কলকাতা থেকে বিমানটি ৫টা ২০ মিনিটে ৩৫ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছায়৷ এরপর আগরতলা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ ৩৯ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ফিরে যায় বিমানটি৷ এই বিমানের মোট আসন সংখ্যা ৪৪৷ তবে, নিরাপত্তা জনিত কারণে এয়ার ইন্ডিয়া এই বিমানটিতে সর্বোচ্চ ৪০ জন যাত্রী বহণ করবে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য আগরতলা- কলকাতা রুটে আরেকটি বিমান চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল রাজ্য সরকার৷ বর্তমানে এয়ার ইন্ডিয়ার একটি, ইন্ডিগোর চারটি এবং স্পাইসজেটের দুটি বিমান আগরতলা-কলকাতা রুটে প্রতিদিন যাতায়াত করছে৷ রাজ্যের দাবি মেনে যাত্রী সুবিধার্থে এয়ার ইন্ডিয়া অবশেষে অতিরিক্ত একটি এটিআর বিমান আগরতলা-কলকাতা রুটে চালানোর সিদ্ধান্ত নেয়৷
এয়ার ইন্ডিয়ার এটিআর বিমান পরিষেবা রাজ্যে
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















