News Flash

  • Home
  • Uncategorized
  • চিনির উপর সেস প্রত্যাহার ও ভর্তুকি চায় বামফ্রন্ট
Image

চিনির উপর সেস প্রত্যাহার ও ভর্তুকি চায় বামফ্রন্ট

left largeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চিনির দাম বাড়িয়েছে৷ তার উপর কেজি প্রতি দুই টাকা করে অতিরিক্ত সেস বসানো হয়েছে৷ অথচ গণবন্টনে চিনির দাম কমানো দূরে থাক, গত বারের ভর্তুকির চাইতে এক পয়সাও বাড়ায়নি৷ খোলা বাজারে চিনির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে রাজ্যেও রেশনে চিনির দাম বৃদ্ধি অনিবার্য হয়৷ তার ফলে রাজ্যের গণবন্টন ব্যবস্থায় চিনির দাম স্বভাবতই বেড়েছে৷
আজ এক বিবৃতিতে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সেস প্রত্যাহার ও ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছে৷ কেন্দ্রীয় বাজেটে সরকার দেশি বিদেশি বড়লোকদের স্বার্থরক্ষায় যে বিশাল পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করেছে, সে তুলনায় জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর ভর্তুকি কমিয়ে বিশাল অঙ্কের পরোক্ষ কর বসানো হয়েছে৷ এর ফলে চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম প্রতিনিয়ত বেড়েই চলেচে৷ কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এবং চিনির উপর সেস প্রত্যাহার ও ভর্তুকি বাড়ানোর দাবিতে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার জন্য বামফ্রন্ট কমিটি বিবৃতিতে আবেদন জানিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top