News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটির সংশোধিত প্রস্তাব এপ্রিলেই পুনরায় জমা দিতে তৎপর পুর নিগম
Image

স্মার্ট সিটির সংশোধিত প্রস্তাব এপ্রিলেই পুনরায় জমা দিতে তৎপর পুর নিগম

SMART CITYনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তরের প্রস্তাব পুনরায় জমা দেওয়া হবে৷ এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ কেন্দ্রীয় নগরোন্নয়মন্ত্রকের্ কাছে নতুন করে প্রস্তাব তৈরি করে জমা দেওয়া হবে৷ শুক্রবার আগরতলায় স্মার্ট সিটি নিয়ে এক মত বিনিময় সভায় পুর কমিশনার ডা মিলিন্দ রামটেক এই কথা জানান৷ তিনি আরো বলেন, এর আগেও প্রস্তাব পাঠানো হয়েছিল৷ কিন্তু তাতে কিছু ত্রুটি ধরা পড়ায় কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রক্ তা বাতিল করে দিয়েছিল৷ ফিডবেক ইনফ্রা প্রাইভেট লিমিটেডকে পুনরায় ডিপিআর তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে৷ এপ্রিল মাসের মাঝামাঝিতে ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রক্ জমা দেওয়া হবে৷
আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তরে ৫০ঃ৫০ হারে অর্থ বহন করবে কেন্দ্র ও রাজ্য৷ কেন্দ্রীয় সরকার ৫০০ কোটি টাকা রাজ্যের হাতে তুলে দেবে৷ বাকি ৫০০ কোটি টাকা রাজ্যকে বহন করতে হবে৷ পুর নিগমের মেয়র ডাঃ প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, রাজ্যের অংশের ৫০০ কোটির মধ্যে ১৫ কোটি টাকা পুর নিগম প্রদান করবে৷ উল্লেখ্য, আগামী ৫ বছরের মধ্যে আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সে মোতাবেক শহর আগরতলাকে আধুনিক করার লক্ষ্যে শহরবাসীর বিভিন্ন মতামত সংগ্রহ করা হচ্ছে৷ শুক্রবার মুক্ত ধারায় মত বিনিময় সভাতেও এধরনের মতামত সংগ্রহ করেছে পুর নিগম৷ এদিন, পুর নিগমের মেয়র জানিয়েছেন, ১৪৫ বছরের পুরনো শহর আগরতলা খুব শীঘ্রই নতুন মোড়কে রূপান্তরিত হতে যাচ্ছে৷ তাতে, আধুনিক দুনিয়ার সব ধরনের সুযোগ সুবিধা থাকবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top