News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষা আসতে শুরু করতেই রাজ্যের প্রত্যন্তে থাবা বসাচ্ছে ডায়রিয়া
Image

বর্ষা আসতে শুরু করতেই রাজ্যের প্রত্যন্তে থাবা বসাচ্ছে ডায়রিয়া

dairreah৷৷গয়া চন্দ্র সূত্রধর৷৷
তেলিয়ামুড়া, ৩১ মার্চ৷৷ বৃষ্টির শুরুতে প্রত্যন্ত জনপদে ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে৷ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে রিয়াং জন জাতির তিন জন হাসপাতালে চিকিৎসাধীন৷ আর স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা কুম্ভনিদ্রায়৷ রিয়াং জন জাতিদের পল্লী গুলিতে সচেতনতা শিবিরও বন্ধ হয়ে রয়েছে দীর্ঘ দিন ধরে৷ মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে হাজরা পাড়া৷ রিয়াং জন জাতি মানুষের বসবাস এই হাজরা পাড়াতে৷ এরা জুমচাষ করে জীবিকা নির্বাহ করে৷ বৃষ্টি শুরু হতেই প্রত্যন্ত এলাকা গুলিতে ডাইরিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে৷ এই রোগে আক্রান্ত হয়ে ঝজিরুং রিয়াং (৪৫), অমিরুং রিয়াং (৫০), শচীরুং রিয়াং (৩৫) চিকিৎসাধীন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ তারা অভিযোগ করে জানান মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে হাজরা পাড়াতে দীর্ঘ এক বছর ধরে কোনো প্রশাসনিক শিবির করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে৷ এলাকা গুলিতে দীর্ঘ বছর ধরে পানীয় জলের সংকট চলছিল৷ বসবাসরত রিয়াং উপজাতি গিরিবাসীরা ছড়ার অপরিশোধিত জল তাদের একমাত্র পানীয় জলের ভরসা৷ যার ফলে এলাকার ডাইরিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে৷ অভিযোগ এলাকার উদর ঘটিত রোগের প্রার্দুভাব দেখা দিলেও মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন কুম্ভনিদ্রায়৷ জানা গেছে এই ব্লকের অধীনে বৃদ্ধি হাম পাড়া, কর্ন রাম পাড়া, নোনাছড়া এবং হাজরা পাড়া এলাকাগুলি ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে৷ এই রোগে আক্রান্ত  হয়ে নিজ নিজ ঘরেই কাতরাছে৷ টাকার অভাবে তারা চিকিৎসা পরিষেবা ও নিতে পারছেনা বলে জানায় উপজাতিরা৷ এলাকাবাসীরা জানায় অতিসত্বর ওই এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির করার জন্য৷ নতুবা অন্যদিকে পরিস্থিতি ধাবিত হতে পারে বলে আশংকা৷
উল্লেখ্য, রাজ্যে প্রতিবছরই প্রত্যন্ত এলাকায় ডায়রিয়া থাবা বসায়৷ এর জন্য বিশেষভাবে দায়ী পরিশ্রুত পানীয় জলের অভাব৷ পাহাড়ী জনপদে এর প্রভাবে বহু মানুষ প্রতিবছর ভোগেন৷ উপজাতি মহল্লায়, অনেকে আবার ঝার ফুকরের সাহায্যে এই রোগের চিকিৎসা করতে গিয়ে মৃত্যুর মুখে চলে যায়৷ ফলে এই রোগ নিয়ে সঠিক সচেতনতা বৃদ্ধি করা গেলে বহু মানুষ এর কবলে পড়বে৷ সঠিক প্রশাসনিক উদ্যোগ এক্ষেত্রে বিশেষভাবে জরুরী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top