News Flash

  • Home
  • Uncategorized
  • ই-চালান পদ্ধতি চালু করছে ট্রাফিক পুলিশ
Image

ই-চালান পদ্ধতি চালু করছে ট্রাফিক পুলিশ

Echallanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্য ট্রাফিক পুলিশও ই -ডিভাইজ বা ই-চালান পদ্ধতি চালু করতে শুরু করেছে৷ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে৷ আধুনিক প্রযুক্তির এই ব্যবহার একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে কোনধরনের কারচুরির সুযোগও থাকবে না৷
রাজ্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে৷ ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ই-ভিডাইজ৷ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম এ ধরনের ই-ডিভাইজ ব্যবস্থা যুক্ত করা হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাফিক পুলিশের ডিএসপি বনুজ বিপ্লব বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ত্রিপুরাতেই ই- চালান ব্যবস্থা চালু করা হচ্ছে৷ এর সুবিধা হল এটি একটি মোবাইল অ্যাপস৷ এটি সরাসরি সার্ভারের সঙ্গে যুক্ত পুরানো ব্যবস্থায় কোন গাড়ির রেকর্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে তথ্য জানতে হলে অনেকটা সময় লেগে যেতো৷ আধুনিক ব্যবস্থায় অ্যাপসের মধ্যে গাড়ির নম্বর কিংবা ড্রাইভিং লাইসেন্স পোষ্ট করলে যাবতীয় তথ্য বেরিয়ে আসে৷ আধুনিক এই প্রযুক্তি হায়দ্রাবাদ সহ বড় বড় শহরে চালু রয়েছে৷ ত্রিপুরাতেও এই ব্যবস্থার ট্রায়াল শুরু হয়েছে৷ বর্তমানে অফিসারদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top