News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনার জেরে শ্রীমন্তপুর চেকপোস্টে বাণিজ্য বন্ধ
Image

দূর্ঘটনার জেরে শ্রীমন্তপুর চেকপোস্টে বাণিজ্য বন্ধ

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে সোমবার দিনভর আমদানি রপ্তানি বাণিজ্য স্তব্ধ হয়ে পড়ে৷ রবিবার বাংলাদেশের একটি লরি স্থানীয় এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল৷ তাতে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় লোকজনরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকেই সোনামুড়ার শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য স্তব্ধ করে দেয়৷ অবশ্য বিকেল নাগাদ বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয়৷ শীঘ্রই লরি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷ এরপরই আন্দোলন প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ৷ আগামীকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ উল্লেখ্য সোমবার দিনভর আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বহু সংখ্যক যানবাহন আটকে পড়েছে৷ এতে  আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top