News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ভোটের বাজারে মিথ্যার ফেরি করছেন মোদি, অভিযোগ মুখ্যমন্ত্রীর
Image

অসমে ভোটের বাজারে মিথ্যার ফেরি করছেন মোদি, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ২৯ মার্চ, (হি.স.) : অসমে ভোটের বাজারে মিথ্যার ফেরি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| বিকশিত রাজ্যের চেহারা তিনি চোখে দেখছেন না| বলছেন পনেরো বছরে নাকি কোনও উন্নয়নই হয়নি| চোখ থাকলে নিশ্চয়ই এভাবে অপপ্রচার করে নাটকীয় ভঙ্গিতে বড় বড় ভাষণ দিতেন না| এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের| মঙ্গলবার সকাল নয়টা থেকে অভিজাত হোটেল নক্ষত্র-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর গত শনিবার ও রবিবারের টানা সাতটি জনসভা প্রদত্ত ভাষণের জবাব দিচ্ছিলেন তরুণ গগৈ| গগৈয়ের দাবি, বর্তমান মোদি সরকার কোনও টাকাই রাজ্যকে দেয়নি| অথচ প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি অসমের উন্নয়নে বিভিন্ন খাতে এখ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন| প্রদত্ত ওই টাকার হিসাব অসম সরকার দিচ্ছে না বলে প্রধানমন্ত্রীর অভিযোগও খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী| তিনি বলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিঙের আমলে যেসব প্রকল্প বরাদ্দ করা হয়েছিল, সেগুলি বাতিল করেছে এই মোদি সরকার| বয়োবৃদ্ধদের সম্মান করেন বলে প্রকারান্তরে তাঁকে অপমান করে গেছেন প্রধানমন্ত্রী| একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান মানে গোটা রাজ্যবাসীর অপমান করেছেন প্রধানমন্ত্রী| বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সনোয়ালকে হিরে বলে প্রধানমন্ত্রীর আখ্যাকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী| আজকের সাংবাদিক সম্মেলনে তাঁর পনেরো বছরে অসম কী পেয়েছে তার ফিরিস্তি দিয়ে বক্তব্য পেশ করেন তিনি| নরেন্দ্র মোদিরতরুণ গগৈ-তো নয়, এবারের নির্বাচনে তরুণ গো গো, আপনার বয়স হয়েছে, এখন আপনার অবসর নেওয়া প্রয়োজন বলে মন্তব্যে মুখ্যমন্ত্রী বেজায় চটেছেন| এর জবাব দিতে গিয়ে বলেন, মোদি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আমাকে গো গো বললেও আমি ভোট-যুদ্ধে ময়দানে থাকবই, আমাকে এত দুর্বল ভাবলে তিনি ভুল করবেন|
সাংবাদিক সম্মেলনের পর তিনি কারবি আংলঙের এক নির্বাচনী সমাবেশেও প্রায় একই বক্তব্য তুলে ধরে ভাষণ দেন| সেখানেও তাঁর বিরুদ্ধে নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি অপপ্রচার চালাচ্ছে বলে ভাষণ দেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top