News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরে ৩০ একরে গড়ে উঠেছে ফুড পার্ক
Image

বোধজংনগরে ৩০ একরে গড়ে উঠেছে ফুড পার্ক

fresh-fruits-and-vegetables1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ খাদ্য ও ফল প্রক্রিয়াকরণ ভিত্তিক শিল্পোদ্যোগীদের সুবিধার জন্য জমি প্রদানের উদ্দেশ্যে আগরতলার খয়েকপুরের বোধজংনগরে ৩০ একর জমির উপর একটি ফুডপার্ক গড়ে তোলা হয়েছে৷ ইতিমধ্যে ৬টি শিল্প সংস্থা এই পার্কে শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷ যে সমস্ত পণ্যের উপর নির্ভর করে এই শিল্প গড়ে ওঠবে সেগুলি হচ্ছে ফলের রস, বিসুকট, ময়দা ইত্যাদি৷ বর্তমানে রাজ্যে প্রায় ১৪৪টি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপিত হয়েছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুধন দাস, হরিচরণ সরকার এবং মনীন্দ্র চন্দ্র দাসের আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাবে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই তথ্য জানিয়ছেন৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় ১,৬২,২৬০ মে,টন আনারস, ৩৩,৯০৫ মে,টন কমলালেবু ও ৩,০২,১৮৩ মে,টন কাঁঠাল উৎপন্ন হচ্ছে৷ রাজ্যে প্রাপ্ত কৃষিজ সম্পদকে উপযুক্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে অধিক মূল্য যোগ করার উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷
শিল্পমন্ত্রী জানান, রাবার ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের জন্য উপযুক্ত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর পশ্চিম জেলার বোধজংনগরে একটি রাবার পার্ক গড়ে তুলেছে৷ কেন্দ্রীয় সরকারের রাবার বোর্ডের কারিগরী সহায়তায় ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগম এই প্রকল্পটি রূপায়ন করেছে৷ রাবার পার্কে বর্তমানে মোট ১০টি শিল্প কারখানা গড়ে ওঠার কাজ চলছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top