News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ আগুন মুম্বইয়ে, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট স্থানীয়দের
Image

ভয়াবহ আগুন মুম্বইয়ে, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট স্থানীয়দের

fire phtoমুম্বই, ২১ মার্চ (হি.স.): মুম্বইয়ের দেওনার আবর্জনা ক্ষেত্রে ভয়াবহ আগুন| শনিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে| কিন্তু মাঝে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও নেভানো যায়নি আগুন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা| উল্লেখ্য, মাস দুয়েক আগেও একই জায়গায় ভয়াবহ আগুন লাগে|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে| দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| এদিকে, বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দাদের| গত দু’দিন ধরে ওই অঞ্চলের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে|
গত শনিবার সন্ধ্যায় আগুন লেগেছিল মুম্বই শহরতলির একটি ভাগাড়ে| কিন্তু, দমকলের ১০টি ইঞ্জিনও সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি| পরে ঘটনাস্থলে যায় আরও দু’টি ইঞ্জিন| আশপাশের ২-৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে| সমস্ত এলাকা বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়| বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top