News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ১,৪৪৫টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে, উদ্ধার ২,৯৫ কোটি কালো টাকা
Image

অসমে ১,৪৪৫টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে, উদ্ধার ২,৯৫ কোটি কালো টাকা

ElectionCommissionOfIndia-1গুয়াহাটি, ২১ মার্চ, (হি.স.) : অসমে দেদার লঙ্ঘিত হচ্ছে নির্বাচন আচরণবিধি| শাসক-বিরোধী উভয় শিবিরের নিজের নিজের দলের প্রচার অভিযান যখন তুঙ্গে, তখন ইতিমধ্যে ১,৪৪৫টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন| এরমধ্যে ১,২০৮টি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে| এই তথ্য জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সিদ্ধার্থ সিং| তিনি জানান গতকাল পর‌্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজেয়াপ্ত হয়েছে ২,৯৫,৪৭,৮৩৫ টাকা| সেভাবেই বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে সরবরাহকৃত ৪,৩৩,৪১৭.৭৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৫.৬ কিলোগ্রাম ড্রাগস| অবৈধভাবে মদ সরবরাহের দায়ে রুজু হয়েছে ১,১৮৫টি মামলা| তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ২৪,১৫১টি বৈধ আগ্নয়াস্ত্র জমা পড়েছে| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৮৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৩৩ রাউন্ড গুলি| আরেক অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক গৌরব বোথ্রা জানান, ৪ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম দফার ভোটে লড়তে ৫৯৯ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পেশ করেছিলেন| তাঁদের মধ্যে নানা কারণে ১৩ জনের মনোনয়ন বাতিল হয়ে গেছে| এখন পর‌্যন্ত ভোটের ময়দানে রয়েছেন ৫৮৬ জন প্রার্থী| আজ বিকেল পর‌্যন্ত প্রথম দফার ভোটপ্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন বলেও জানান তিনি| তাঁরা আরও জানান, নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ১৫৯০ টোল-ফ্রি নম্বরে যে কেউ ফোন করতে পারবেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top