News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সকালে বিমান চালাতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি জীতেন্দ্র চৌধুরীর
Image

আগরতলায় সকালে বিমান চালাতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি জীতেন্দ্র চৌধুরীর

জীতেন্দ্র চৌধুরী
জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আগরতলা বিমানবন্দরে সকালে বিমান চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুকে লেখা চিঠিতে জীতেন্দ্র চৌধুরী জানান, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে যাতে এই ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়৷ চিঠিতে জীতেন্দ্র চৌধুরী উল্লেখ করে বেসরকারী বিমান সংস্থা ইন্ডিগো আগরতলা-কলকাতা রুটে দিনের শুরুতে তথা সকালের দিকে বিমান পরিষেবা চালু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে৷ কিন্তু আগরতলা বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এই বিষয়ে সবুজ সংকেত দিচ্ছেনা৷ তাতে পরিষেবা চালু করা সম্ভব হচ্ছেনা৷ শ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে আরও জানান ভৌগোলিক কারণে ত্রিপুরা বিমান যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে৷ তাছাড়া আগরতলা-কলকাতা রুটে প্রতিদিন প্রচুর সংখ্যক যাত্রী যাতায়াত করছেন৷ এই পরিস্থিতে সকালের দিকে বিমান চালানো হলে যাত্রীরা উপকৃত হবেন৷ এইসব বিষয়ে বিবেচনা করে সাংসদ জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর হস্তক্ষেপ দাবী করেছেন যাতে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top